ভারতীয় বংশোদ্ভুত প্রাক্তন মন্ত্রীকে আপত্তিকর ভাষায় চিঠি লেখার অপরাধে প্রৌঢ়ের জেল

৬৫ বছর বয়সী অভিযুক্তকে পাঁচ মাসের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বংশোদ্ভুত ব্রিটেনের প্রাক্তন মন্ত্রীকে আপত্তিকর ভাষায় চিঠি লেখার অপরাধে এক প্রৌঢ়ের জেল হেফাজতের নির্দেশ দিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত (Westminster Magistrates’ Court)। ৬৫ বছর বয়সী অভিযুক্তকে পাঁচ মাসের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম পুনিরাজ কানাকিয়া (Pooneeraj Canakiah)। ব্রিটেনের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলকে হুমকিমূলক চিঠি পাঠিয়েছিলেন অভিযুক্ত। যেখানে চিঠির বিষয়বস্তুতে ‘ঘোরতর আপত্তিকর এবং অপমানজনক’ কথা ছিল বলে জানিয়েছে প্রসিকিউটর।

গত বছর জানুয়ারি মাসে প্রীতি প্যাটেল চিঠিটি পান। তখন তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। চিঠিতে লেখকের নাম ছিল না। আপত্তিকর ভাষায় চিঠি পাওয়ার পর অবশেষে সেটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়। সেই পরীক্ষার পর লেখককে চিহ্নিত করতে সক্ষম হন তদন্তকারীরা। ক্রাউন প্রসিকিউটর লরেন ডোশি (Crown Prosecutor Lauren Doshi) বলেন, ‘চিঠির বিষয়বস্তু ছিল অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক। কানাকিয়া ভেবেছিলেন যে তাকে ধরা হবে না, তবে ফরেনসিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে তিনি চিঠিটি লিখেছেন।’ তিনি আরও বলেন, ‘এই সাজা একটি স্পষ্ট বার্তা দেয়, যে এই ধরনের হুমকি অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং সহ্য করা হবে না।’ সিপিএস এই ধরনের অপরাধের বিচার করতে দ্বিধা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের গুলির শব্দ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর