ম্যানহোলের ঢাকনা চুরি করলেই ১০ বছরের জেল, সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানা! কী বলছে সরকার?

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন পুকুর চুরি, বালি চুরি সহ অনেক কিছুই শুনেছেন, কিন্তু কখনও কি শুনেছেন ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ার কথা? শুনতে অবাক লাগলেও, এমন ঘটনাই এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে। আর তাই এবার ম্যানহোলের ঢাকনা চুরি ঠেকাতে কড়া আইনি পদক্ষেপ আনল ওই দেশটির পাঞ্জাব সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, কেউ যদি ম্যানহোলের ঢাকনা চুরি, বিক্রি বা কেনাবেচার সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাকে ১০ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। শুধু তাই নয়, সর্বোচ্চ ৫০ লাখ পাকিস্তানি টাকা জরিমানাও হতে পারে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা, এই ‘গাটার আইন’ ঘোষণা করেছেন।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে মরিয়ম নওয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে ম্যানহোলের ঢাকনা লাগানো হলেও সন্ধ্যা হতে না হতেই তা উধাও হয়ে যাচ্ছে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, এই ধরনের চুরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।এই কঠোর সিদ্ধান্তের পিছনে রয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। লাহোরের ডাটা দরবার এলাকায় খোলা নর্দমায় পড়ে এক মা ও তার শিশুকন্যার মৃত্যু হয়। এছাড়া সারগোধা শহরেও খোলা ড্রেনে পড়ে এক শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এমন ঘটনা বারবার ঘটায় প্রশাসনও নড়েচড়ে বসেছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশের খারাপ অর্থনৈতিক অবস্থার কারণে এই চুরি বাড়ছে। প্রায় ৩০ কেজি ওজনের লোহার ঢাকনাগুলো স্ক্র্যাপ বাজারে ভালো দামে বিক্রি হয়। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের প্রায় ৪৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন, যার বড় অংশ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছেন।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর