‘রাজা চাই না’, যুদ্ধনীতির বদল চেয়ে আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে শুরু প্রবল বিক্ষোভ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকাতে ফের শুরু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ। শনিবার আমেরিকা ও ইউরোপ জুড়ে ‘নো কিংস’ র‍্যালিতে ইরান যুদ্ধ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের বিরুদ্ধে বহু মানুষ প্রতিবাদ জানিয়েছেন। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল মিনেসোটা। সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটলের লন এবং তার আশেপাশের রাস্তায় হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কেউ কেউ উল্টো করে মার্কিন পতাকা ধরেছিল, যা ঐতিহাসিকভাবে দুর্দশার প্রতীক। 

২০২৫ সালের জুন মাস থেকে ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে এই আন্দোলন চলছে। এবার মার্কিন নাগরিকেরা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে পথে নামেন। সেখানে সকলে মিলে স্লোগান তোলেন, ‘আমেরিকায় রাজা চাই না’। অনেক মার্কিন নাগরিকই ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী সামরিক অভিযানের বিরুদ্ধে কথা বলেছেন। তাঁদের মতে যেহেতু কেউ আমেরিকাকে আক্রমণ করতে আসে বা সেখানে তাঁদের দেশের পক্ষ থেকে আক্রমণ করাও উচিত নয়। এই বিক্ষোভের প্রধান আকর্ষণ ছিলেন ব্রুস স্প্রিংস্টিন, যিনি ‘স্ট্রিটস অফ মিনিয়াপোলিস’ গানটি পরিবেশন করেন। ফেডারেল এজেন্টদের গুলিতে রেনে গুড ও অ্যালেক্স প্রেটির প্রাণঘাতী হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে শীতকালে রাস্তায় নেমে আসা হাজার হাজার মিনেসোটাবাসীর প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এই গানটি লিখেছিলেন। 

আরও পড়ুন: ইরানে বড় স্থল অভিযানের প্রস্তুতি আমেরিকার, যে পথে এগাচ্ছেন ট্রাম্প…

প্রায় ৮৫ লক্ষ বাসিন্দার নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করে পূর্ব আইডাহোর ২,০০০ জনেরও কম জনসংখ্যার শহর ড্রিগস পর্যন্ত মানুষ সমাবেশ করে।  জানিয়ে রাখা ভালো, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প এই রাজ্যে থেকেই ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। সেই জায়গাতেই এবার ট্রাম্পকে নিয়ে বাড়ছে বিক্ষোভ। রয়টার্স জানিয়েছে, ‘নো কিংস’ আন্দোলনের অঙ্গ হিসাবে শনিবার আমেরিকার ৫০টি প্রদেশে ৩২০০টিরও বেশি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।  নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডালাস, শিকাগোর মতো শহরে ট্রাম্পের বিরুদ্ধে বিরাট মিছিল বেরিয়েছে।  

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের