পাকিস্তানে ইমরানের একশোর বেশি সমর্থককে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি : এখনও পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ অব্যাহত। সম্প্রতি পাকিস্তানে ব্যাপক রিগিংয়ের অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়েছেন ইমরানের সমর্থকরা। রবিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার করা হয়েছে জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর একশোরও বেশি সমর্থককে।

রবিবার ইমরানের দল তেহেরিক-ই-ইনসাফের এক মুখপাত্র জানিয়েছেন, লাহোরে ৮০ জন সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গুজরাট সিটি থেকেও ২০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে। ইসলামাবাদ ও পঞ্জাবের ৩৮টি প্রদেশ থেকে বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গত নির্বাচনে যে সব নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন মিয়া শাহজাদ ফারুখ, আফজল আমিন পাহাট। এদিন পিটিআইয়ের মুখপাত্র অভিযোগের সুরেই জানান, ফারুখ মারিয়ামকে পরাজিত করেছিল। কিন্তু পাকিস্তানের নির্বাচন কমিশন ফলাফল পরিবর্তন করে দেয়। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বার সেক্রেটারি আফতাব বাজওয়াকেও গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পাকিস্তানের সাধারণ সবচেয়ে বেশি আসন পেয়ে জয়লাভ করে ইমরান খানের দলের সমর্থকরা। কিন্তু সরকার গঠনের মতো এদের প্রয়োজনীয় আসন ছিল না। নির্বাচনের পর থেকেই বিক্ষোভে সরব হন ইমরান খানের সমর্থকরা। শনিবার ও রবিবার পাকিস্তানে এক্স হ্যান্ডেল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর বিরুদ্ধেও সরব হন বিক্ষোভকারীরা।

 

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান