ট্রাম্পকে জেতাতে মরিয়া ইলন মাস্ক, প্রচারে ইতিমধ্যেই ঢেলেছেন ৩৬০ কোটির বেশি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনে রিপাবিলকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন   ডোনাল্ড ট্রাম্প। তাঁকে জেতাতে মরিয়া মার্কিন ধনকুবের অর্থাৎ টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। ট্রাম্পের জন্য এখন পর্যন্ত প্রায় ৩৬০ কোটি টাকা ঢেলেছেন মাস্ক। এমনই তথ্য সামনে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে মাস্ক পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে (পিএসি) দিয়েছে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এরপর ফের তিনি  অক্টোবরের প্রথম ১৫ দিনে ৪ কোটি ৪০ লাখ ডলার দেন পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ট্রাম্পের প্রচারশিবির চলতি মাসের প্রথমার্ধে বিজ্ঞাপনে ৮ কোটি ৮০ ডলার ব্যয় করেছে। একথায় ট্রাম্পকে জেতাতে খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা । 

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে ট্রাম্পকে জেতাতে ইলন মাস্ক পিএসি গ্রুপ তৈরি করে। তাই আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক  পার্টির প্রেসিডেন্ট প্রার্থী  কমলার সঙ্গে ট্রাম্পের  হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই  গ্রুপটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বলা বাহুল্য, কমলা হ্যারিসের প্রচারশিবির চলতি মাসের প্রথমার্ধের নির্বাচনী তহবিলের হিসাব এখনো নির্বাচন কমিশনে জমা দেয়নি। তবে জানা গিয়েছে , ট্রাম্পের সঙ্গে পাল্লা দিয়ে কমলাও নির্বাচনের জন্য বিপুল অর্থ ব্যয় করছে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের