আফগান সীমান্তের কাছে তালিবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত থামানোর আলোচনা ব্যর্থ হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি ফেরার বদলে বাড়ছে উত্তাপ। বুধবার পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কুর্রাম জেলায় আফগান সীমান্তের কাছে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ছয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেনও রয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিবৃতি অনুসারে,  কুররামের ডোগার এলাকায় গোয়েন্দা তথ্যের উপর পরিচালিত অভিযানে প্রায় সাত জঙ্গি নিহত হয়েছে। আইএসপিআর জানিয়েছে যে অভিযানটি ফিতনা আল-খাওয়ারিজের সদস্যদের লক্ষ্য করে করা হয়েছিল যা নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর জঙ্গিদের বর্ণনা করার জন্য ব্যবহৃত একটি শব্দ। এই সংঘর্ষ খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে পাকিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের উপর দৃষ্টি আকর্ষণ করে। যেখানে ২০২২ সালের শেষের দিকে টিটিপি সরকারের  সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে জঙ্গি হামলা বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে যে, ‘ভারতের মদদপুষ্ট’ এই সশস্ত্র গোষ্ঠীটি আফগান তালিবানদের আশ্রয়ে থেকে পাকিস্তানে নিয়মিত হামলা পরিচালনা করছে। তবে ভারত  প্রথম থেকেই পাকিস্তানের এই দাবি অস্বীকার করছে। 

আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম জেলায় জঙ্গি অনুপ্রবেশ এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আক্রমণের জন্য ঘন ঘন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন মিয়ানওয়ালির ২৪ বছর বয়সী মেডিকেল অফিসার ক্যাপ্টেন নোমান সেলিম। পাক সেনাবাহিনীর মতে, " তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন।" নিহত অন্যান্য  সেনারা হলেন হাবলদার আমজাদ আলী (৩৯, সোয়াবি), নায়েক ওয়াকাস আহমেদ (৩৬, রাওয়ালপিন্ডি), সিপাহী আইজাজ আলী (২৩, শিকারপুর), সিপাহী মুহাম্মদ ওয়ালিদ (২৩, ঝিলাম) এবং সিপাহী মুহাম্মদ শাহবাজ (৩২, খাইরপুর)।আইএসপিআর জানিয়েছে, এলাকায়  বাকি জঙ্গিদের নির্মূল করার জন্য একটি   অভিযান চলছে। 

আমেরিকায় চাকরির খোঁজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু তেলঙ্গানার তরুণীর

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বাই, কে সামলাবেন দায়িত্ব?

সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন

ঈশান ছিটকে যেতেই কপাল খুলবে বৈভবের? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

লক্ষ্মীপুজোর বাজারেও মূল্যবৃদ্ধির কোপ, পুজোর সামগ্রী কিনতে নাভিশ্বাস গৃহস্থের

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

জানালার পাশে ভুলেও রাখবেন না এই ৭টি জিনিস, সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর