১০০০-এর গণ্ডি ছাড়াল নেপালে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শতাধিক শ্রমিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত ১০০০-এরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি প্রায় ৪ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ। নিখোঁজদের মধ্যে জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী ও শ্রমিকও রয়েছেন। কাদামাটি, ধ্বংসস্তূপ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বারবার বাধার মুখে পড়ছে।     

গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসের পর ভয়াবহ জলস্রোত নেমে আসে। সেই জলস্রোত ভোটে কোশী ও ত্রিশূলী নদী-সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। উত্তর ও মধ্য নেপালের একাধিক শহর ও গ্রাম প্লাবিত হয়ে যায়। ভেসে যায় বাড়িঘর, যানবাহন, রাস্তা ও সেতু। ক্ষতিগ্রস্ত হয় একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবিদ্যুৎ প্রকল্পগুলির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার। প্রায় ৯০০-র বেশি কর্মী নিখোঁজ বা আটকে পড়েছেন বলে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি সুড়ঙ্গ কাদা ও ধ্বংসাবশেষে কার্যত বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকারীদের ভিতরে পৌঁছনো কঠিন হয়ে পড়েছে। কোথাও অক্সিজেন ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ারও চেষ্টা চলছে। উদ্ধারকারীদের আরও একটি বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে মৃতদেহ শনাক্ত করতে গিয়ে। বন্যার প্রবল স্রোতে বহু দেহ মূল বিপর্যয়স্থল থেকে অনেক দূরে ভেসে গিয়েছে। ফলে নিখোঁজদের খোঁজে হাসপাতাল ও বিভিন্ন জায়গায় ছুটছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

ধ্বংসপ্রাপ্ত রাস্তা ও সেতুর কারণে দুর্গত এলাকায় পৌঁছনোও কঠিন হয়ে পড়েছে। তার উপর বৃষ্টি এবং কাদার কারণে উদ্ধার অভিযান আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নেপাল সরকার উদ্ধার, ত্রাণ ও নিখোঁজদের সন্ধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সোমবার পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, ৯০৩টি দেহ উদ্ধার হয়েছে এবং প্রায় ৪ হাজার ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এরপর মঙ্গলবার মৃতের সংখ্যা আরও বেড়ে ১০০০ ছাড়িয়েছে। শুধু উদ্ধার অভিযান নয়, দুর্গতদের জন্য জরুরি মানবিক সহায়তার প্রয়োজনও ক্রমশ বাড়ছে। রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, বন্যা কবলিত এলাকায় প্রায় ৬৫ হাজার মানুষের জন্য স্বাস্থ্যবিধি সংক্রান্ত সহায়তা প্রয়োজন। পাশাপাশি হাজার হাজার শিশু-সহ বহু মানুষ এখনও নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিষেবার অপেক্ষায় রয়েছেন।তিব্বত সীমান্তঘেঁষা তিমুর শহরের ভয়াবহ ধ্বংসস্তূপ দেখে স্তম্ভিত হেলিকপ্টার পাইলট বিমল শর্মা। দুর্যোগের পর থেকে একের পর এক উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন তিনি। বহু বছর ধরে যে শহরকে নিজের পরিচিত বলে জানতেন, আকাশপথে সেই জায়গার বর্তমান চেহারা দেখে যেন বিশ্বাসই করতে পারছেন না শর্মা। উদ্ধার অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, ‘তিমুরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাঁর মনে হচ্ছিল, পরিচিত শহরের বদলে সম্পূর্ণ অচেনা কোনও ভূখণ্ডের উপর দিয়ে উড়ছেন। বন্যার ভয়াবহ স্রোতে শহরের বিস্তীর্ণ অংশ কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে।’ শর্মার কথায়, উদ্ধার করতে গিয়ে মানুষের চোখে যে অসহায়তা ও যন্ত্রণা তিনি দেখেছেন, তা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। এত বড় বিপর্যয়ের পর মানুষের সেই নিঃশব্দ কষ্টের সাক্ষী হওয়া তাঁর কাছে অত্যন্ত হৃদয়বিদারক অভিজ্ঞতা। 

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ