নেপালের বন্যায় ডুবল ব্যাঙ্ক, কাদা সরিয়ে উদ্ধার ৫০ কোটির সোনা, নগদ ও মূল্যবান সম্পদ

বন্যার জলে ডুবে গিয়েছে নুয়াকোট জেলার ত্রিশূলী এলাকার কৃষি বিকাশ ব্যাঙ্কের একটি শাখা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিশূলী ও ভোটেকোশী নদীতে হড়পা বানের কোপে বন্যায় ভেসে গিয়েছে নেপাল। প্রাকৃতিক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে নেপাল। জল আর কাদামাটির প্রবল স্রোতে খড়কুটোর মতো ভেসে গিয়েছে লোকালয়ের ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু। বিপর্যয়ের পর মৃত্যুমিছিল অব্যাহত। মাটি খুঁড়ে, কাদার স্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৯০১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ২৫০০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ। যাঁদের মধ্যে বহু বিদেশি পর্যটক রয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। নেপাল-তিব্বত সীমান্তের কাছে লাংটাং হিমল পর্বতমালার লাংটাং লিরুং শৃঙ্গের উত্তরে বিপর্যয়ের উৎপত্তি। প্রায় ৫২০০ মিটার উচ্চতায় ছিল হিমবাহটি। তা ভেঙে আছড়ে পড়ে ১২০০ মিটার নীচে। সেই ধাক্কায় জল এত বিধ্বংসী রূপ ধারণ করেছে। যার ফলে কয়েক বছর পিছিয়ে গেল নেপাল। বন্যার জলে ডুবে গিয়েছে নুয়াকোট জেলার ত্রিশূলী এলাকার কৃষি বিকাশ ব্যাঙ্কের একটি শাখা।

চারদিক কাদা ও মণ্ড-বালিতে ভরে যাওয়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় প্রশাসন চিন্তায় পড়েছিল ব্যাঙ্কে গচ্ছিত থাকা আমানতের নিরাপত্তা নিয়ে। তবে জোরকদমে উদ্ধার অভিযানের পর সেখান থেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি নেপালি টাকায় কেনা সোনা, প্রায় দেড় কোটি নগদ টাকা, রুপোর গহনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। এছাড়া ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথিও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘আকস্মিক বন্যার কারণে কৃষিবিকাশ ব্যাঙ্কের ত্রিশুলি-ধুঙ্গে শাখাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তীব্র স্রোত ও ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে ব্যাঙ্কের লকার ও অন্যান্য অংশে পৌঁছনো প্রায় অসম্ভব ছিল। তা সত্ত্বেও, পুলিশ ও সংশ্লিষ্ট দলগুলি প্রায় আট ঘণ্টা অভিযান চালিয়ে ব্যাঙ্কের ভিতরে রাখা মূল্যবান ধাতু ও নগদ টাকা নিরাপদে উদ্ধার করেছে. এগুলির নিরাপত্তা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জিং ছিল। উদ্ধারকারী দলগুলি নিজেদের জীবন বিপন্ন করে ব্যাঙ্কের ভেতরে অভিযান চালিয়ে একে একে মূল্যবান জিনিসপত্রগুলি নিরাপদে উদ্ধার করেছে। যার ফলে ব্যাঙ্ক কর্মকর্তা ও প্রশাসন এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।’ নেপালের প্রধানমন্ত্রী শাহ বলেছে, এ পর্যন্ত আকাশপথে ও সড়কপথে ৯,৪৩৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টার জলবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে ২৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। 

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল