নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯। এখনও নিখোঁজ ১ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে ২৯০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। ধ্বংসস্তূপ, কাদা আর বিচ্ছিন্ন পাহাড়ি জনপদে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। এরই মধ্যে নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ভোটেকোশী নদীর উৎসের কাছে তৈরি হয়েছে একটি প্রতিবন্ধক হ্রদ। সেটি ভেঙে গেলে ফের বড়সড় জলোচ্ছ্বাস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

হিমবাহধস থেকে নেমে আসা বরফ, পাথর, কাদা ও জলের প্রবল স্রোতেই মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা কার্যত তছনছ হয়ে গিয়েছে। রাসুয়া ও নুয়াকোট-সহ একাধিক অঞ্চলে বাড়িঘর, রাস্তা, সেতু, যানবাহন এবং সরকারি পরিকাঠামো ভেসে গিয়েছে। ভোতে কোশী নদী ব্যবস্থার জলপ্রবাহের জেরে একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের পর বহু গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও রাস্তা নেই, কোথাও সেতু ভেঙে গিয়েছে। আবার বহু এলাকায় কাদা ও ধ্বংসস্তূপের স্তর এতটাই গভীর যে উদ্ধারকারীদের পক্ষে সেখানে পৌঁছনো কঠিন হয়ে পড়ছে। ফলে নিখোঁজদের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে উদ্ধারকারী দলগুলিকে। নেপাল পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ৪৬৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রতিবেশী তিব্বতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নেপালে ৯১০ জন এবং তিব্বতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৮ জন।

আরও পড়ুন: নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

হেলিকপ্টার ও সড়কপথে ইতিমধ্যে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল পুলিশের হিসাবে, হেলিকপ্টারে ৭৯৬ জনকে এবং সড়কপথে আরও ৭৯৬ জনকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন এলাকায় সেনা, পুলিশ, ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চলছে। নিখোঁজদের তালিকায় নেপালের নিরাপত্তাবাহিনীর সদস্যও রয়েছেন। তাঁদের মধ্যে ৪৪ জন নেপালি সেনা, ২৮ জন পুলিশ এবং ১৩ জন সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন। জলবিদ্যুৎ প্রকল্প ও শুল্ক দফতরে কর্মরত প্রায় ১৬০ জনেরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। নেপালের এই বিপর্যয়ে উদ্বেগ সবচেয়ে বেশি বাড়িয়েছে ভারতীয় নাগরিকদের নিখোঁজের খবর। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা প্রায় ২৯০ জন ভারতীয়ের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলে ভারতের তরফে সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন। নেপালের উদ্ধার ও ত্রাণকাজে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। বুধবার ১০ টন ত্রাণসামগ্রী পাঠানোর পর বৃহস্পতিবার আরও ৩৭.৫ টন সামগ্রী পাঠানো হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ৪৭.৫ টন মানবিক সহায়তা নেপালে পৌঁছেছে। অন্য দিকে, আকস্মিক বন্যার কারণে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় দিল্লি-কাঠমান্ডু বাস পরিষেবাও সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিষেবা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার