গাজায় গণহত্যা বন্ধ হবে না, স্পষ্ট জানালেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ইজরায়েল এবং গাজার মধ্যে সংঘর্ষ নিয়ে এবার নজিরবিহীন বার্তা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যাই হয়ে যাক না কেন হামাসের শেষ না দেখে থামবে না ইজরায়েল। ফলে লড়াই থামানোর কোনও প্রশ্নই ওঠে না। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দুঃখের সঙ্গে জানাচ্ছি, যতদিন না আমরা জয়লাভ করছি এই যুদ্ধ চলবে।

  শুধু ইজরায়লের প্রধানমন্ত্রী নয় এই যুদ্ধ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক কিংবা না থাকুক তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন। গাজায় যুদ্ধ বিরতির আহবান জানিয়ে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাব পাশ হয়েছে। আর জাতিসংঘে এই প্রস্তাব পাশ হওয়ার পরেই নজিরবিহীন মন্তব্য করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ইজরায়েলের তরফে জানানো হয়েছে,  হামাসের হামলায় ফের ৮জন সেনা প্রাণ হারিয়েছেন। এই নিয়ে টানা দুই মাসের যুদ্ধে ইজরায়েলের ৯১ জন সেনা প্রাণ হারিয়েছে।

প্রসঙ্গত, টানা দু মাস ধরে চলছে ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে  রক্তাক্ত  সংঘাত। গাজার তরফে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজার জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২ জন মানুষ শিশু  এবং নারী রয়েছেন  ৪ হাজার ৮৮৫ জন। অন্যদিকে ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী।

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের