ক্যান্সার আক্রান্ত রোগী কতদিন বাঁচবেন? মুখের ছবি দেখে বলে দেবে AI

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যান্সার আক্রান্ত রোগীরা কতদিন বাঁচবেন, তা বলতে পারেন না সংশ্লিষ্ট চিকি‍ৎসকরা। শুধু আন্দাজের উপরে ভিত্তি করেই একটা মনগড়া পূর্বাভাস দেন তাঁরা। ফলে রোগীদের পরিবারকে এক অনিশ্চিত শঙ্কাকে সঙ্গী করেই দিন কাটাতে হয়। এবার সেই অজানা শঙ্কা নিয়ে বেঁচে থাকার দিন শেষ হতে চলেছে। এখন ক্যান্সার আক্রান্তের মুখের ছবি কিংবা সেলফি পর্যবেক্ষণ করে ওই রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু তা নিয়ে পূর্বাভাস দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ‘ম্যাস জেনারেল ব্রিগহ্যাম’-এর গবেষকরা ক্যান্সার রোগীদের শারীরিক ও জৈবিক বয়স পরিমাপ এবং তাদের বেঁচে থাকার ঝুঁকি সরাসরি মূল্যায়নের লক্ষ্যে এআই প্রযুক্তি তৈরি করেছেন। এমনটা্ই প্রকাশিত হয়েছে ক্যান্সার চিকিৎসায় এআই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ল্যানসেট ডিজিটাল হেলথ’-এ।

ব্রিটিশ সংবাদমধ্যম ‘গার্ডিয়ান’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘বিভিন্ন জনগোষ্ঠী ও বয়সের প্রায় চার কোটিরও বেশি মুখের ছবি সম্বলিত ডেটাসেট বিশ্লেষণ করে এআই ব্যবস্থাটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিস্টেমটি সাধারণ ছবি থেকেই দেহের প্রকৃত ‘জৈবিক বয়স’, অর্থাৎ কালানুক্রমিক বয়সের বাইরে গিয়ে মানুষের চেহারা ও দেহকে কতটা বয়স্ক দেখায় তা নির্ধারণ করতে পারে। পাশাপাশি, ওই ক্যান্সার রোগীর ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি ও বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কেও সরাসরি ধারণা দিতে পারে। নয়া প্রযুক্তির ওপর ভিত্তি করে ‘এফএএইচআর-ফেইসএইজ’ ও ‘এফএএইচআর-ফেইসসারভাইভাল’ নামে দুটি বিশেষ টুল তৈরি করেছেন চিকিৎসকরা। এর মধ্যে ‘এফএএইচআর-ফেইসএইজ’ রোগীর জৈবিক বয়স হিসাব করে সেই অনুসারে বেঁচে থাকার পূর্বাভাস দেয়। নাকের দুই পাশ থেকে মুখের কোণ পর্যন্ত বিস্তৃত বলিরেখা, চোখের ঠিক ওপরের কপাল ও টেম্পল অংশের ওপর জোর দিয়ে পূর্বাভাস দেবে।’

প্রতিবেদন অনুযায়ী, এফএএইচআর-ফেইসসারভাইভাল’ সরাসরি একটি ছবি পর্যবেক্ষণ করে রোগীর বেঁচে থাকার সময়সীমা নির্ধারণ করতে সক্ষম। ‘এফএএইচআর-ফেইসসারভাইভাল’ চোখের নিচের এলাকা ও নাকের মূল সেতু বা ব্রিজের আশপাশের ত্বক ও গঠন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়। গবেষকরা জানিয়েছেন, ‘দুটি অ্যালগরিদম একই মূল মডেল থেকে তৈরি হলেও ক্যান্সার রোগীর স্বাস্থ্য সংক্রান্ত আলাদা তথ্য সরবরাহ করা হয়েছে। বয়স ও বেঁচে থাকার ঝুঁকি নির্ধারণের জন্য দুটি অ্যালগরিদম মুখের সম্পূর্ণ আলাদা অংশকে গুরুত্ব দিচ্ছে।’

মার্কিন মুলুকে রেডিওথেরাপি নেওয়া ক্যান্সার রোগীদের ওপর চালানো গবেষণায় দেখা গিয়েছে, ‘এফএএইচআর-ফেইসএইজ’ অনুসারে যেসব রোগীকে তাদের প্রকৃত বয়সের চেয়ে অন্তত পাঁচ বছর বা তার বেশি বয়স্ক দেখাচ্ছিল পরবর্তী গড়ে চার বছরের ফলো-আপে তাদের মৃত্যুর ঝুঁকি সাধারণদের চেয়ে ২১ শতাংশ বেশি ছিল। অন্যদিকে, যাদের অন্তত পাঁচ বছর বা তার বেশি তরুণ দেখাচ্ছিল তাদের মৃত্যুর ঝুঁকি ১৭ শতাংশ কম পাওয়া গিয়েছে। প্রযুক্তিটির নির্ভুলতা প্রসঙ্গে ম্যাস জেনারেল ব্রিগহ্যামের রেডিয়েশন অনকোলজিস্ট রেমন্ড মাক জানিয়েছেন, ‘পোজ বা অ্যাঙ্গেল, আলো, মুখের ভাব ও মেকআপের মতো বাস্তব জীবনের সাধারণ পরিবর্তনের পরও এফএএইচআর-ফেইসএইজ ধারাবাহিকভাবে সঠিক ফলাফল দিয়েছে।’

 

 

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ