স্বস্তি দিয়ে বিশ্বজুড়ে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য হলেও মিলল স্বস্তি। টানা কয়েকদিন বাদে অবশেষে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেখচিত্র নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লক্ষ ৮৯ হাজার ৮৪১ জন। যার ফলে করোনায় (Covid) আক্রান্তের সংখ্যা ৬৬ কোটি ৮৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৯০১ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৬ জন।

তবে জাপানে করোনাভাইরাসের সুনামি কিছুতেই রোখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ৬৫৪ জন। আর প্রাণ হারিয়েছেন ৪৬৩ জন।সূর্যোদয়ের দেশে এখনও পর্যন্ত তিন কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের নিরিখে জাপানের পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া। ওই দেশে আরও ৫৩ হাজার ৬০৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৬০ জন। পূর্ব এশিয়ার তাইওয়ানে ২৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছেন। হংকংয়ে ১৫ হাজার ৮৫০, ব্রাজিলে ১৩ হাজার ৩২০, চিনে ১০ হাজার ৬৮৪ এবং ফ্রান্সে ৮ হাজার ৯৬১ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ অনুযায়ী, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে বিশ্বে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৮৩ লক্ষ ৩২ হাজার ৮২৩ জন। প্রাণ হারিয়েছেন ৬৭ লক্ষ ১২ হাজার ৮৫৪ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৯৬ লক্ষ ৬৪ হাজার ১০ জন। অ্যাকটিভ কেস অর্থাৎ সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১৯ লক্ষ ৫৫ হাজার ৯৫৯।

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার