নিউইয়র্কের নৈশ ক্লাবে বন্দুকধারীর হামলা, এলোপাথাড়ি গুলিতে জখম ১১ জন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের শিরোনামে নিউইয়র্ক। বছরের শুরুতেই সেন্ট্রাল নিউ অর্লিন্সে ভিড়ের মধ্যে তীব্র গতিতে ঢুকে পড়েছিল ট্রাক। আর  তাতে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নিউইয়র্কের নৈশ ক্লাবে চলল বন্দুকধারীর হামলা।  এলোপাথাড়ি গুলিতে জখম হয়েছেন ১১ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।

এই ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।  পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখন অধরা রয়েছেন বন্দুকধারীরা।

উল্লেখ্য,  ১ জানুয়ারি  আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে সজোরে চালিয়ে দেওয়া হয় ট্রাক। পিষে দেওয়া হয়  বহু মানুষকে। শুধু তাই নয়, ভিড়ের মধ্যে চালানো হয়েছিল  গুলি । এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হন ।  বলা বাহুল্য ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় নতুন বছর উদযাপন করতে বহু মানুষ এখানে এসে জড়ো হয়েছিলেন। আর সেখানেই ঘটেছিল এই ভয়াবহ ঘটনা। তবে এর ২৪ ঘণ্টা মধ্যে ফের নিউইয়র্কে ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। নৈশ ক্লাবের মধ্যে চলল গুলি। নতুন বছরের শুরুতেই পরপর এই ধরনের ঘটনায় নিউইয়র্ক জুড়ে ছড়িয়েছে আতঙ্ক ।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ২০ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা