যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে বাসে হামলা রাশিয়ার, নিহত ৯ নিরীহ যাত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে চলছে আলোচনা। এর মাঝেই ঘটে গেল আরেকটি ঘটনা। জানা গিয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে বেসামরিক একটি বাসের উপর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

এক সংবাদ মাধ্যমে জানা গিয়েছে, শনিবার রাশিয়ার এই ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে।

সুমির আঞ্চলিক সামরিক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই দিন সকালে রাশিয়ার তরফ থেকে যে ড্রোন হামলা করা হয় তাতে আরও চারজন আহত হয়েছে। রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলির মধ্যে একটি হল সুমি। জানা গিয়েছে, ইউক্রেনের এই বাসটি সুমির রাজধানীর দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়তেই তা মাঝ পথে এই হামলা করা হয়।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, প্রায় তিন বছর পর শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে তুরস্কে সরাসরি বৈঠক হয়। তার কয়েক ঘণ্টা পরই রাশিয়ার তরফ থেকে এই হামলা করা হয়।

তবে রাশিয়ার পক্ষ থেকে বেসামরিক বাসে হামলার বিষয় এখনও কিছু বলেনি।

ওই দেশটির পক্ষ থেকে কেবল জানায়, তারা সুমিতে একটি সামরিক মঞ্চায়ন এলাকায় ড্রোন হামলা করেছে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে ইউক্রেনের পুলিশ জানিয়েছেন, “রাশিয়ান সেনাবাহিনী আবার সামরিক বস্তুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।” তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে সুমির আঞ্চলিক প্রধান ওলেহ হ্রিহোরভ জানিয়েছেন, “শনিবার স্থানীয় সময় ৬ টা ১৭ মিনিটে রাশিয়ারন ল্যানসেট ড্রোন দিয়ে ইউক্রেনের বাসে হামলা চালানো হয়।”

পাশাপাশি সুমির আঞ্চলিক প্রধান এই হামলাকে অমানবিক বলে উল্লেখ করেছেন।

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের