ইজরায়েলকে ধাক্কা দিয়ে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি স্পেন-সহ তিন দেশের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন দোসর ইজরায়েলকে বড়সড় ধাক্কা দিল ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। বুধবার তিন দেশের তরফেই প্যালেস্টাইনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়া হয়েছে। আগামী ২৮ মে থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিন দেশের তরফে জানানো হয়েছে। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস। তিনি ইউরোপের বাকি দেশগুলিকেও প্যালেস্টাইনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়েছেন। তবে তিন ইউরোপীয় দেশের সিদ্ধান্তে চটেছে যুদ্ধবাজ ইজরায়েল।  ইতিমধ্যেই আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের কথা ঘোষণা করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে গত কয়েক দশক ধরে চলা সঙ্ঘাত চলছে। গত ৭ অক্টোবর প্যালেস্তানিয় মুক্তিকামী সংগঠন হামাসের হামলার পরে গাজা ও রাফা-সহ প্যালেস্টাইনের ভূখণ্ডে লাগাতার হামলা চালিয়ে চলেছে ইজরায়েলি জল্লাদরা। ওই হামলায় সাড়ে ৩৫ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সঙ্ঘাত নিরসনে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার কথা জানিয়েছিল। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রেই ওই পদক্ষেপের কথাও বলা হয়েছিল।

এদিন প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করতে গিয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেছেন, ‘আজকের দিনটি প্যালেস্টাইন ও আয়ারল্যান্ডের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।’ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংসদে দাঁড়িয়ে বলেছেন, ‘শান্তি, ন্যায়বিচার ও সমন্বয়ের জন্য প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।’

 

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪