দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর যেতে হবে থানায় বা আদালতে, ছোটখাটো সমস্যার সমাধান করে দেবে ভাড়ায় মেলা ‘ভয়ংকর’ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ মানুষ ছোটখাটো বিরোধ বা সমস্যা মেটাতে থানায় বা আদালতে যান। এটাই স্বাভাবিক। তবে এখন থেকে ছোটখাটো বিরোধ মেটাতে আর আদালত বা পুলিশের দারস্থ হতে হবে না কারণ ‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ’ই যাবতীয় সমস্যার সমাধান করে দেবে। নাম শুনে অবাক হওয়ারই কথা। তবে ভয়ানক কিছু নয়। জাপানে চালু হয়েছে ‘রেন্টাল কোওয়াইহিতো’ (Rental Kowaihito) নামে একটি নতুন ধরনের পরিষেবা যার অর্থ ‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ’। গ্রাহকের পাশে দাঁড়িয়ে তাকে সাহস এবং শক্তি জোগানোই হল এই সংস্থার কাজ।

জাপানে, রেন্টাল কোওয়াইহিতো নামে একটি কোম্পানি একটি অনন্য পরিষেবা প্রদানের জন্য সকলের মনোযোগ আকর্ষণ করেছে, যেখানে ক্লায়েন্টরা বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করার জন্য ভয় দেখানো ব্যক্তিদের নিয়োগ করতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে, “ভয়ংকর মানুষ'” হিসাবে উল্লেখ করা এই ব্যক্তিদের মাথা ন্যাড়া এবং বিশেষ ট্যাটু থাকে এবং তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার জন্য ক্লায়েন্টদের সঙ্গে থাকে, যাদের উপস্থিতিতে বেশিরভাগ মামলা ৩০ মিনিটের মধ্যে সমাধান হয়ে যায়।” সম্পত্তি বা অফিস সংক্রান্ত বিবাদ নয় প্রেম ঘটিত সমস্যা সমাধানেও এরা কাজে আসে।

এক ব্যক্তি এই সংস্থার ওয়েবসাইটের কিছু স্ক্রিনশট শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। পোস্টটি ৩ লাখের বেশি লাইক পেয়েছে এবং ৩৬ হাজার বার রিপোস্ট হয়েছে। উদ্যোগটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে এই পরিষেবাটিকে ‘সময়োপযোগী’ বলেও প্রশংসা করেছেন। জানা গিয়েছে, পরিষেবা প্রদানকারীরা সহকর্মীদের উপহাস করতে বা অফিসের দ্বন্দ্ব সমাধানে সহায়তা করে এবং তারা প্রতিবেশীদের ভয় দেখায় যারা আওয়াজ দমনেও পাশে দাঁড়ায়। এমনকি স্ত্রী অত্যাচার করলে তারও সমাধান করে দেয় এই সংস্থা।

তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে তারা কোনোভাবেই গ্যাংস্টার ভাড়া বা কোনো বেআইনি কাজ করে না। তাদের সব কাজ করা হয় আইনের মধ্যে থেকে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ৩০ মিনিটে সমস্যার সমাধান করার কাজ মোটেও সহজ কম খরচে হয় না। কারণ যারা কাজ করেব তাদের পারিশ্রমিক সস্তা নয়। আধঘণ্টার সেবা নিতে জন্য খরচ পড়বে প্রায় ১৪০ মার্কিন ডলার (২০ হাজার জাপানি ইয়েন), আর তিন ঘণ্টার জন্য খরচ হবে ৩৪০ ডলার। যদি শহরের বাইরে কাজ থাকে তাহলে সেই খরচা গ্রাহককে বহন করতে হবে। মিডিয়া ব্যবহারকারী এই পরিষেবাটির প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি মনে করি এটি একটি কার্যকর পরিষেবা কারণ দুর্বলদের ধমক দেওয়া এবং শক্তিশালীদের ভয় দেখানো মানুষের স্বভাব।” তবে যাই হোক জাপানের এই ব্যবসা এখনই চর্চার কেন্দ্র বিন্দুতে।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ