নিলামে উঠছে সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি বিশ্বের অন্যতম দামি টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: নিলামে উঠতে চলেছে সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি বিশ্বের অন্যতম দামি টয়লেট। সোথবি’স শুক্রবার ঘোষণা করেছে যে তারা ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘আমেরিকা’ নামের একটি ভাস্কর্য নিলামে তুলবে। এটি বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৮ নভেম্বর নিলামঘরে তোলা হবে।

নিলাম ঘর জানিয়েছে, এ শিল্পকর্ম এটাই দেখাতে চায় যে কখনো কখনো শিল্পের ‘মূল্য’ আর সেটির বাজারে বিক্রিয় ‘মূল্য’ এক নয়। জানা গিয়েছে,এটি একটি সম্পূর্ণ কার্যকরী টয়লেটও, যা ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে এক দুঃসাহসিক ভাবে ডাকাতি করা হয়। সেটি সেই সময় চুরি হয়ে যাওয়ার পর থেকেই বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। ১৮ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলা নিলামে বিক্রি মূল্য শুরু হবে বর্তমান সোনার দাম দিয়েই। এটি তৈরিতে ১০১.২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) সোনা ব্যবহৃত হয়েছিল । এটির দাম বর্তমানে প্রায় ১০ মিলিয়ন(১ কোটি) মার্কিন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)। ক্যাটেলান হচ্ছেন এমন একজন শিল্পী যিনি তাঁর কাজ দিয়েই সকলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন। এমনটাই বলেছেন সদবিসের নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন।

ক্যাটেলানের ‘আমেরিকা’ শুধু চমকে দেওয়ার মত কাজ নয় তার আরেকটি কাজ হল ‘কমেডিয়ান’। একটি দেওয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলাচিত্র যা গত বছর নিউইয়র্কের এক নিলামে বিক্রি হয়েছিল ৬২ লাখ ডলারে। পাশাপাশি “হিম” – ক্যাটেলানের হাঁটু গেড়ে বসে থাকা হিটলারের অস্থির ভাস্কর্য যা ২০১৬ সালে ক্রিস্টির নিলামে ১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। এই শিল্পী বলেছেন, “আমেরিকা” অতিরিক্ত সম্পদকে ব্যঙ্গ করে। তিনি একবার বলেছিলেন, “আপনি যা-ই খান না কেন, ২০০ ডলারের লাঞ্চ অথবা ২ ডলারের হট ডগ, টয়লেটের কাছে সবকিছুর ফলাফল একই রকম।” ‘আমেরিকা’ ৮ নভেম্বর থেকে নিলাম পর্যন্ত সোথবির নিউ ইয়র্ক সদর দপ্তর, ব্রুয়ার বিল্ডিং-এ প্রদর্শিত হবে। এটি একটি বাথরুমে থাকবে এবং দর্শনার্থীরা এটিকে কাছ থেকে এবং ব্যক্তিগতভাবে দেখতে পারবেন।

২০১৯ সালে এটি ব্লেনহাইম প্যালেসে প্রদর্শিত হয়েছিল, যা ছিল উইনস্টন চার্চিলের জন্মস্থান, ইংরেজ গ্রামীণ জমিদারির জায়গা। কয়েকদিনের মধ্যেই এটি চুরি হয়ে যায়। চোরেরা ভবনটিতে প্রবেশ করে, জোর করে প্লাম্বিং থেকে সেটিকে টেনে বের করে নিয়ে পালিয়ে যায়।এই বছরের শুরুতে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং জেলের সাজা দেওয়া হয়েছিল। টয়লেটটি কখনও উদ্ধার করা হয়নি। তদন্তকারীরা মনে করেন এটি সম্ভবত ভেঙে ফেলা হয়েছিল এবং গলে গিয়েছিল। তবে গ্যালপেরিন "আমেরিকা" কত দামে বিক্রি হতে পারে তা নিয়ে অনুমান করতে রাজি নন।

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের