আর্থিক মন্দায় ডুববে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ: আইএমএফ প্রধান

একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক মন্দা অবিসম্ভাবী এবং বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ এই মন্দার কবলে পড়বে। এমনই আশঙ্কার কথা শোনালেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান ক্রিস্টালিনা জিওরগিয়েভা। সিবিএস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন।

আইএমএফ কর্তা বলেন, বিশ্বজুড়ে আর্থিক মন্দার মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। একে প্রতিহত করা একপ্রকার অসম্ভব। লক্ষ্য করলে দেখা যাবে, আমেরিকা, চিন এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক উন্নতির গতি ক্রমশ শ্লথ হতে শুরু করেছে। এমনকী যে সব দেশে আর্থিক মন্দা দেখা দেবে না, সেই সব দেশের আর্থিক পরিস্থিতি তৈরি হবে তেমনই।

আইএমএফ কর্তা বলেন, লক্ষ্য করলে দেখা যাবে, বিশ্বের বেশ কয়েকটি দেশ ব্যাঙ্ক ঋণে সুদের হার বৃদ্ধি করেছে। ডলারের তুলনায় বিভিন্ন দেশের মুদ্রার দামে পতন লক্ষ্য করা গিয়েছে। পরিস্থিতি যখন এমন, সেই সময় বিভিন্ন দেশের শেয়ারবাজার তুলনামূলকভাবে চাঙ্গা। যা থেকে বোঝা যাচ্ছে, মানুষ চাইছে সংগ্রহে রাখা টাকার পরিমাণ বাড়িয়ে নিতে।

আর্থিক মন্দার অন্যতম কারণ, রুশ-ইউক্রেন যুদ্ধ। এমন একটিও দেশ নেই যে দেশের অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব পড়েনি। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনা। ফলে, এই দুইয়ের প্রভাব ইতোমধ্যে অর্থ বাজারে পড়তে শুরু করেছে। বৃহৎ অর্থনীতির দেশগুলি আর্থিক মন্দার সঙ্গে কিছুটা হলেও লড়াই করতে পারবে। ভয়াবহ সমস্যায় পড়বে তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে দূর্বল দেশগুলি।  বাড়বে বেকার।  পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন অর্থনীতিতে নোবেল তিন মার্কিনীর

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে