Operation Kaveri: সুদানে আটকে পড়া আরও ১৩৫ ভারতীয় উদ্ধার

এ নিয়ে তিন দফায় আফ্রিকার দেশটিতে আটকে পড়া ৫৬১ জন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা হলো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনী বনাম আধা সেনার লড়াইয়ে যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া সুদানে আটকে পড়া আরও ১৩৫ ভারতীয়কে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো জেদ্দায়। বিমান বাহিনীর বিশেষ বিমান আইএএফ-সি-১৩০জে ওই নাগরিকদের নিয়ে জেদ্দায় পৌঁছয়।এ নিয়ে তিন দফায় আফ্রিকার দেশটিতে আটকে পড়া ৫৬১ জন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা হলো।

গত ১৫ এপ্রিল থেকে ক্ষমতা নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছে সুদানের সেনা ও আধা সেনা। রাজধানী খার্তুম সহ বিভিন্ন শহরে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে এদিন সকাল পর্যন্ত সাড়ে চারশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন চার হাজারের কাছাকাছি মানুষ। বার বার অস্ত্র বিরতির কথা ঘোষণা করা হলেও চুক্তি ভেঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে যুযুধান দুই শিবির।

গত সোমবারই সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে অপারেশন কাবেরী নামে বিশেষ অভিযান শুরু করেছে বিদেশ মন্ত্রক। নৌবাহিনী ও বিমান বাহিনীর বিশেষ সাহায্য নিয়ে চালানো হচ্ছে ওই অভিযান। ৫৬১ জন ভারতীয়কে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় পোর্ট অব সুদানে। মঙ্গলবার নৌবাহিনীর জাহাজ সুমেধা ২৭৮ জনকে নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা করেছে। আজ বুধবারই জেদ্দায় পৌঁছনোর কথা। এদিন সকালেই বিমান বাহিনীর বিশেষ বিমানে ১৪৮ আটক ভারতীয় জেদ্দায় পৌঁছন। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।   

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি