আমেরিকার স্কুলে এলোপাথাড়ি গুলিতে শিক্ষক ও শিশুসহ নিহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা। ওরেগনের একটি প্রাথমিক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক নাবালক। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন পড়ুয়া এবং এক শিক্ষক। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত কিশোরেরও। ঘটনায় গুরুতর জখম আরও দু’জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ওরেগনের বেন্ড এলাকার সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। বেন্ড পুলিশের আধিকারিক মাইক ক্র্যান্টজ জানিয়েছেন, নিহত তিন পড়ুয়ার বয়স ৫, ৮ এবং ১১ বছর। মৃত শিক্ষকের বয়স ৫৪ বছর। এ ছাড়া ৭ বছর বয়সি আরও এক শিশু এবং ওই শিক্ষককে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আহত এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ১৬ বছর বয়সি এক কিশোর স্কুলে ঢুকে গুলি চালায়। স্থানীয় সময় দুপুর ১ টা নাগাদ প্রথমে একটি গাড়িতে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। এর কিছুক্ষণের মধ্যেই স্কুলের ভিতরে বন্দুকবাজের উপস্থিতির খবর আসে। অভিযোগ, স্কুলের দরজা বন্ধ থাকায় তাতে গুলি চালিয়ে ভিতরে প্রবেশ করে ওই কিশোর।

আরও পড়ুন: মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এক স্থানীয় বাসিন্দা অভিযুক্তকে হাতে বন্দুক নিয়ে স্কুলের দিকে যেতে দেখেন। এরপর তিনি তার পিছনে স্কুলের ভিতরে প্রবেশ করেন। সেখানেই অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালান তিনি। ওই গুলিতেই মৃত্যু হয় ১৬ বছর বয়সি কিশোরের। বেন্ড পুলিশের মুখপাত্র শিলা মিলার জানিয়েছেন, কীভাবে গোটা ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছ। এখনও পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কী কারণে ওই কিশোর স্কুলে হামলা চালাল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। অভিযুক্তের সঙ্গে ওই স্কুলের কোনও যোগসূত্র ছিল কি না, সে বিষয়েও তদন্তকারীরা কিছু জানাননি।

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

পুজোয় শহরের কোলাহল এড়াতে চান? ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে

আউশগ্রামের মাজি পরিবারের পুজোয় দেবীকে দেওয়া হয় সাত শাকের ভোগ

আমেরিকার স্কুলে এলোপাথাড়ি গুলিতে শিক্ষক ও শিশুসহ নিহত ৫

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী