ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: এল নিনোর প্রভাবে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা ইউরোপ। ফ্রান্স, স্পেন, আমেরিকা, ইতালি এবং জার্মানিসহ বিভিন্ন শীতপ্রধান দেশে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। জুনের শেষ থেকে ইউরোপজুড়ে টানা আট দিনের তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউরোমোমোর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশে তাপপ্রবাহে জেরে বিপুল সংখ্যাক মানুষের প্রাণহানি ঘটেছে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি।  ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে বলেছেন,  অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে বা শ্বাসতন্ত্রের জটিলতায়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন,  চলতি বছরে এত অল্প সময়ের মধ্যে এত বেশি মানুষের মৃত্যু স্বাভাবিক নয়। 

আরও পড়ুন: ‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাপপ্রবাহের কারণে ইউরোপীয় ইউনিয়নের  কয়েকটি দেশে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)-এর তথ্য অনুযায়ী, ইউরোপে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল কোভিড-১৯ মহামারির সময়। ২০২০ সালের মে-জুনে এক সপ্তাহে দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু  হয়েছিল। তীব্র গরমে ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়াও সাধারণ মানুষের জীবনযাত্রার উপরেও প্রভাব পড়েছে।  

 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম