সর্বনাশ, ChatGPT-র লক্ষাধিক অ্যাকাউন্ট হ্যাক, শীর্ষে ভারতীয়রা

শুধু তাই নয়, ডার্ক ওয়েবেও বিক্রি করে দেওয়া হয়েছে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তথ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: হ্যাকারদের থাবা এবার চ্যাটজিপিটিতে। সাইবার হামলা চালিয়ে এক লক্ষের বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে একদল হ্যাকার। শুধু তাই নয়, ডার্ক ওয়েবেও বিক্রি করে দেওয়া হয়েছে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তথ্য। এমনই বিস্ফোরক দাবি করেছে সিঙ্গাপুর ভিত্তিক সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান গ্রুপ আইবি।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করার জন্য ইতিমধ্যেই নেটা নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে চ্যাটজিপিটি। প্রতিদিনই চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাই সাইবার হ্যাকারদের নজর পড়েছে ব্যবহারকারীদের ওপরে। ‘গ্রুপ আইবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়  অঞ্চলের বিভিন্ন দেশগুলির চ্যাটজিপিটি ব্যবহারকারীদের লক্ষ্য করেই সাইবার হামলা  চালাতে শুরু করেছে একদল হ্যাকার। এই  অঞ্চলের প্রায় ৪০ শতাংশ চ্যাটজিপিটি অ্যাকাউন্ট এরই মধ্যে সাইবার হামলার শিকার হয়েছে। ২০২২ সালের জুন মাস থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত এক লাখ এক হাজার ১৩৪টি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। তার মধ্যে শুধুমাত্র মে মাসেই ২৬ হাজার ৮০০ জনের চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ব্যবহারকারীদের ব্যাঙ্কের তথ্য, ইমেল, পাসওয়ার্ড ও ফোন নম্বর নিরাপত্তাঝুঁকিতে রয়েছে।’  চ্যাটজিপিটির অ্যাকাউন্টধারীদের তথ্য হাতিয়ে নিতে ‘ইনফো-স্টিলিং’ ম্যালওয়ার ব্যবহার করেছে হ্যাকাররা। 

‘গ্রুপ আইবি’র দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মাসে যে লক্ষাধিক ব্যবহারকারীর চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয়রা। ভারতের ১২ হাজার ৬৩২টি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এর পরেই রয়েছে পাকিস্তান। ওই দেশের ৯ হাজার ২১৭ জনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তালিকায় তিন নম্বরে রয়েছে ব্রাজিল।

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…