সুন্দরী মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনা কর্তা, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে মহিলাদের‌ যে সম্মান থাকে না সে অভিযোগ আগে একাধিকবার উঠেছে। এবার সামনে এল এক অদ্ভূত ঘটনা। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই উঠেছে সমালোচনার ঝড়। ঠিক কী ঘটেছে?‌ সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে, পাকিস্তানের সেনা জনসংযোগ বিভাগের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী সাংবাদিক বৈঠক করার সময় এক মহিলা সাংবাদিককে চোখ মেরেছেন বলে অভিযোগ। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক চরমে উঠেছে। এটা একটা মহিলার কাছে যথেষ্ট অপমানের। এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তখনই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আহমেদ শরিফ চৌধুরী।

এদিকে সাংবাদিক বৈঠকের শুরুতেই সাংবাদিক আবসা কোম্যান প্রশ্ন তোলেন, ইমরান খানকে কেন ‘জাতীয় নিরাপত্তার হুমকি’, ‘দেশবিরোধী’ বা ‘দিল্লির ইশারায় পরিচালিত’ বলা হয়েছে?‌ আগে এমন অভিযোগ তো ওঠেনি? ভবিষ্যতে আরও কোনও পদক্ষেপ করা হবে কি? এই প্রশ্নের জবাবে আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘‌আরও একটা পয়েন্ট যোগ করুন। উনি একজন মানসিক রোগীও।’‌ এই কথা বলার পরই আহমেদ শরিফ চৌধুরী হাসেন এবং মহিলা সাংবাদিকের দিকে চোখ টিপে ইঙ্গিত দেন। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়তেই বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে।

অন্যদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যার সত্যতা যাচাই করেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। একাধিক নেটাগরিকরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে লেখেন, পাকিস্তানে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। এখানে সেনার আধিপত্য এবং দৌরাত্ম্য স্পষ্ট। দেশটা এখন ‘মিম মেটেরিয়াল’। তবে এক পৃথক বিবৃতিতে আহমেদ শরিফ চৌধুরী ইমরান খানের বিরুদ্ধে আরও কঠোর ভাষায় তাঁকে ‘নার্সিসিস্ট’ আখ্যা দেন। আহমেদ শরিফ চৌধুরীর দাবি, ‘‌ইমরান মনে করেন তিনি ক্ষমতায় না থাকলে অন্য কিছু থাকবে না।’‌

এছাড়া আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, ইমরান খান পাকিস্তান সেনার বিরুদ্ধে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এমনকী সুর চড়িয়ে আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘‌আমরা কাউকে পাকিস্তান সেনা এবং জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে দেব না। সাংবিধানিক অধিকারের অর্থ সীমাহীন স্বাধীনতা নয়। বিশেষ করে যখন জাতীয় নিরাপত্তা হুমকির মুখে।’‌ তবে কদিন আগে জেলের ভিতর থেকেই ইমরান এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সেনাপ্রধান আসিম মুনিরকে ‘মানসিকভাবে অস্থির ব্যক্তি’ বলে আক্রমণ করেছিলেন। এমনকী পাকিস্তানে সংবিধান ও আইনশৃঙ্খলার ‘সম্পূর্ণ পতন’ হয়েছে বলেও দাবি করেছিলেন। এবার এই চোখ মারার ভিডিও ভাইরাল হতেই পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি