নিশানায় পাক সেনা, জাফর এক্সপ্রেসে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ২৪

রবিবার (২৪ মে) সাতসকালে পাকিস্তানের কোয়েট্টায় চামান গেটের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে আত্মঘাতী হামলা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক! আজ, রবিবার (২৪ মে) সাতসকালে পাকিস্তানের কোয়েট্টা প্রদেশের চামান গেটের কাছে জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা। জোরালো বিস্ফোরণে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে, এবং ৫৩ জন গুরুতর জখম। জানা গিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA) জঙ্গি গোষ্ঠী। দায় স্বীকার করেছে তারা। সূত্রের খবর, পাক-সেনা বহনকারী জাফর এক্সপ্রেসে হামলা চালানো হয়েছে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের একটি বগিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে বড় দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কোয়েট্টা ক্যান্টনমেন্ট থেকে পেশোয়ারে যাচ্ছিল। ট্রেনটির মধ্যে পাক-সেনা জওয়ানরা ছিলেন। কোয়েট্টায় চমন গেটের কাছে রেললাইনের ধারে এই বিস্ফোরণ হয়। যাতে প্রায় ২৪ জন নিহত এবং ৫৩ জনের বেশি আহত। তবে এই আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পরে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণে যাত্রীবাহী ট্রেনটির একটি কামরা দুমড়ে-মুচড়ে তালগোল পাকিয়ে গিয়েছে। আর বেশ কয়েকটি বগিতে আগুন ধরে যায়। শুধু তাই নয়, রেললাইনের পাশের বেশ কয়েকটি বাড়ি এবং পার্কিংয়ে থাকা একাধিক যানবাহনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে উদ্ধারকাজ শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে ফেলেছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বালোচ লিবারেশন আর্মির একজন মুখপাত্র সংবাদমাধ্যমের কাছে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

BLA-র মুখপাত্র জিন্দ বালুচ জানিয়েছেন, তাদের ইউনিট ‘মজিদ ব্রিগেড’ এই আত্মঘাতী হামলাটি চালিয়েছে। ট্রেনটি কোয়েট্টা ক্যান্টনমেন্ট থেকে পাক-সেনাবাহিনী সদস্যদের নিয়ে পেশোয়ারে যাচ্ছিল। চামান গেটের কাছে পৌঁছতেই ট্রেনটিকে আত্মঘাতী হামলা চালানো হয়। কোয়েট্টা পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে, তার জেরে জাফর এক্সপ্রেসের একটি গোটা বগি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।  বিস্ফোরণের পরেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া