সেনা অভিযান হলে পণবন্দিদের ঝাঁঝরা করে দেব, পাক সরকারকে হুমকি বালুচ বিদ্রোহীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: ছিনতাই করা ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে সেনা অভিযান চালানো হলে পণবন্দিদের লাশের বন্যা বইয়ে দেওয়া হবে। শাহবাজ শরিফকে এই ভাষাতেই হুমকি দিল বালুচ বিদ্রোহীরা। হুঙ্কার যে শুধু কথার কথা নয়, তা বোঝাতে ইতিমধ্যেই ছিনতাই করা ট্রেনটিতে থাকা ছয় আধা সেনা জওয়ানকেও গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। সেনা অভিযান নিয়ে আগাম হুমকি দিলেও পণবন্দি করা সাধারণ যাত্রীদের মুক্তি দিতে শুরু করেছে বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) জঙ্গিরা। বালুচ বিদ্রোহীদের হুমকির পরেই ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের উদ্ধারে সেনা অভিযান চালানো নিয়ে দোটানায় পড়েছে শরিফ সরকার। সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ বাড়ছে পণবন্দি হওয়া যাত্রীদের পরিবারের সদস্যদের মধ্যে।

দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে পাক সরকারের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে বালুচ লিবারেশন আর্মি।  পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তান প্রাকৃতিক ভাবে সবচেয়ে সম্পদশালী। কিন্তু ধীরে ধীরে তা বেহাত হয়ে যাচ্ছে বালোচদের। গত কয়েক বছরে পাকিস্তান ও চিন বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করছে বলে অভিযোগ বিএলএ, ‘বালোচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ)-র মতো সশস্ত্র গোষ্ঠীগুলির অভিযোগ। আজ মঙ্গলবার (১১ মার্চ) বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাওয়ার পথে জাফর এক্সপ্রেসের দখল নেয় বিএলএ জঙ্গিরা। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে

 বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ সাংবাদিকদের জানিয়েছেন, ‘বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাওয়ার পথে পাহাড় ঘেরা রেলপথের আট নম্বর সুড়ঙ্গের ভিতরে যাত্রী সমেত জাফর এক্সপ্রেসকে ছিনতাই করে বালুচ বিদ্রোহীরা। ছিনতাইয়ের পরেই সেনারা যাতে জঙ্গিদের কাছে পৌঁছতে না পারে তার জন্য পিছনে থাকা ট্রেন লাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। ট্রেন ছিনতাইয়ের খবর পেয়েই চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার। অপহৃত ট্রেন দখলমুক্ত করতে অভিযানে নামতে পারে পাক সেনা। আর ওই খবর জানার পরেই সেনা অভিযান নিয়ে শাহবাজ শরিফ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছে বালুচ বিদ্রোহীরা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক