ইমরান খানের মুক্তির দাবিতে ট্রাম্পের বাড়ির সামনে বিক্ষোভ PTI সমর্থকদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে জড়ো হয়েছেন তাঁর সমর্থকরা। ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগোতে ট্রাম্পের বাসভবনের সামনে পিটিআই’র সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে জড়ো হয়েছেন।

ইমরান খানের সমর্থকদের প্রত্যেকের হাতে বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। এসব প্লাকার্ডে রয়েছে ট্রাম্পের সঙ্গে ইমরান খানের ছবি। কিছু প্লাকার্ডে লেখা রয়েছে, ইমরান খানকে মুক্তি দিন। কিছু বিক্ষোভকারীর হাতে পাকিস্তান ও আমেরিকার পতাকাও দেখা গেছে।

এদিকে রবিবার(২৪ নভেম্বর)ইমরান খানের ডাকা বাঁচা-মরার বিক্ষোভের জেরে আজ পাকিস্তানজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইমরান খানের ডাকা এই বিক্ষোভ কড়া হাতে দমন করতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি রয়েছে। ইসলামাবাদের আইজি সতর্ক করে জানিয়েছেন, কেউ আইনশৃঙ্খলা এবং ১৪৪ ধারা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যেই ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেস্ট হাউস, হোস্টেলে অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে পিটিআইয়ের সমর্থক-কর্মীদের গুনে গুনে গ্রেপ্তার করছে পুলিশ। এখনও পর্যন্ত করাচি কোম্পানির সীমানা থেকে ৭০ জন, কোশার পুলিশ সীমানা থেকে ৬০ জন, বারাকাহু থেকে ২০ জন এবং রমনা পুলিশ স্টেশনের সীমানা থেকে ইমরানের দলের ২৪ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেকেই জেলে নিয়ে যাওয়া হয়েছে।

শুধু তাই নয়, তারনল পুলিশ স্টেশন সীমানা থেকে ৪০ জন, লহি ভাইর পুলিশ স্টেশন সীমানা থেকে আরও ৪৫ জন পিটিআই’র কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইসলামাবাদের দিকে যাওয়া পিটিআইয়ের বিভিন্ন কনভয় আটকে দেওয়া হয়েছে।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়