রাজনৈতিক বিক্ষোভে উত্তাল পেরু, টলমল প্রেসিডেন্টের গদি

পেরুর অবস্থা এখন ক্রমশ অনিশ্চয়তা ও জটিলতার দিকেই এগোচ্ছে। প্রাক্তন প্রেসিডেন্ট জেলে। ক্ষমতাসীন প্রেসিডেন্টের গদি টলমল বিক্ষোভের জেরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছেন না লাতিন আমেরিকার দেশ পেরুর(Peru)। সেখানকার ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে গণবিক্ষোভ(Mass Protest) ক্রমশ বেড়ে চলেছে। তার জেরে বাড়ছে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও। দুই বাহিনীর ছোঁড়া গুলিতে এখনও পর্যন্ত ২০জন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনা ঘটেছে কয়েক দিনের মধ্যে। সেই ঘটনার জেরে এবার সেদেশের প্রেসিডেন্ট ডিনা বোলার্তের ক্যাবিনেট থেকে ইস্তফা(Resignation) দিয়ে দিলেন দেশের শিক্ষামন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী। এক ঝটকায় দুই মন্ত্রীর পদত্যাগের জেরে এবার নড়ে গিয়েছে প্রেসিডেন্টের গদিও। এই সরকার আর কতদিন পেরুর ক্ষমতায় টিকে থাকতে পারবে তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন মালয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে ভূমিধসে প্রাণ হারালেন ১৯ পর্যটক

পেরুতে গত কয়েক বছর ধরেই রাজনৈতিক ডামাডোল চলছে। বার বার সে দেশের মন্ত্রীদের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ, সরকারের বিরুদ্ধে বার বার আনা হয়েছে ইমপিচমেন্ট বা অনাস্থার প্রস্তাব, আবার প্রেসিডেন্টের কার্যকালের মেয়াদও কমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। গত সপ্তাহেই পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি পেড্রো ক্যাস্টিলোকে(Pedro Casttilo) বরখাস্ত করার পাশাপাশি তাঁকে গ্রেফতারও করা হয়। সেই সময়েই দেশের ভাইস প্রেসিডেন্ট ডিনা বোলার্ত(Dina Bolurte) সে দেশের নয়া প্রেসিডেন্ট হয়ে বসেন। নিজের ক্যাবিনেটও গড়ে তোলেন। কিন্তু পেড্রোর সমর্থকেরা তারপর থেকেই যে বিক্ষোভ শুরু করেছে দেশজুড়ে তার জেরে এবার ডিনার পাশ থেকে সরে যেতে শুরু করেছেন তাঁরই ক্যাবিনেট মন্ত্রীরা। যার জেরে ডিনা আর কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। পেরুর সংসদ যা কংগ্রেস নামে চিহ্নিত যা দেশের সর্বোচ্চ আইনসভা, সেখানকার অধিকাংশ সদস্যই পেড্রোর বিরুদ্ধে চলে গিয়েছিলেন। তাঁরা প্রেসিডেন্টের কার্যকালের মেয়াদ কমাবার চেষ্টা করতেই পেড্রো সেই আইনসভা ভেঙে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পেড্রোকেই দেশের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয় সে দেশের সুপ্রিম কোর্ট। পরে পেড্রো গ্রেফতারও হন।

আরও পড়ুন এক সঙ্গে ৬০টি রকেট হামলা, ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কিয়েভ

আর পেড্রো গ্রেফতার হতেই পেরুর রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন তাঁর সমর্থকেরা। কার্যত দেশজুড়ে অচলাবস্থা নেমে আসে। তার জেরে সেনাবাহিনী ও পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে গেলেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত ২০জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে আবার নাবালকেরাও রয়েছে যা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। আর এই গুলি চালনার জেরেই এবার ডিনার ক্যাবিনেট থেকে ইস্তফা দিয়ে দিলেন সে দেশের শিক্ষামন্ত্রী প্যাট্রিসিয়া কোরিয়া এবং সেদেশের সাংস্কৃতিক মন্ত্রী জেয়ের পেরেজ। দুই মন্ত্রী টুইটারে তাঁদের ইস্তফার কথা ঘোষণা করেছেন। বিক্ষোভকারীদের মূল দাবি, পেড্রোর মুক্তি, ডিনার পদত্যাগ এবং নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন। যদিও পেরুর সর্বোচ্চ আইনসভা কংগ্রেস ২০২৩ সালের ডিসেম্বরের আগে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের আর্জি খারিজ করে দিয়েছে। যা অবস্থা পেড্রোও চট করে ছাড়া পাবেন না। এদিকে ডিনার সরকারও কতদিন সেদেশে টেকে তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। সব মিলিয়ে পেরুর অবস্থা এখন ক্রমশ অনিশ্চয়তা ও জটিলতার দিকেই এগোচ্ছে।

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪