Deprecated: Mobile_Detect::__construct(): Implicitly marking parameter $headers as nullable is deprecated, the explicit nullable type must be used instead in /home/eiimuhurte/public_html/wp-content/plugins/jet-popup/includes/lib/class-mobile-detect.php on line 684
ফিলিপাইনে সুপার টাইফুনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ Ei Muhurte: চোখের পলকে খবর

ফিলিপাইনে সুপার টাইফুনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫

এখনও ৫৬ জনের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজদের সন্ধানে যুদ্ধকালীন ত‍ৎপরতায় চলছে উদ্ধারকার্য।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত গড়াচ্ছে ততই লাশের সারির ভিড় বাড়ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত সুপার টাইফুন ‘রাই’-র ধ্বংসলীলায় ফিলিপাইনে কমপক্ষে ৩৭৫ জন প্রাণ হারিয়েছেন। কোথায় গিয়ে থামবে মৃত্যুর মিছিল, তা ভেবে আতঙ্কিত প্রশাসনিক আধিকারিকরা। কেননা, টাইফুনের আঘাতে যে পাঁচ শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এখনও ৫৬ জনের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজদের সন্ধানে যুদ্ধকালীন ত‍ৎপরতায় চলছে উদ্ধারকার্য।

গত বৃহস্পতিবার দ্বীপ রাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। উপকূলভাগে আছড়ে পড়ার সময়ে ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ১৭৫ কিলোমিটার। শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ে। প্লাবিত হয় বেশ কয়েকশো গ্রাম। বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধ্বংসলীলার হাত থেকে রেহাই পায়নি ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান। তিন লাখের বেশি মানুষকে বাড়িঘর ও সৈকতের রিসর্টগুলি থেকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেই কোমর কষে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছিল সেনাবাহিনী, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। কিন্তু উদ্ধারকার্য চালাতে গিয়ে চরম প্রতিকুলতার সম্মুখীন হতে হয় তাঁদের। বহু জায়গাতে পৌঁছতেই পারেননি উদ্ধারকারীরা। ফলে অনেকেই সাহায্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আন্তর্জাতিক রেডক্রসের স্থানীয় প্রধানের মতে, ‘গত এক দশকে দেশটিতে ঝড় ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল, তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল সুপার টাইফুন রাই।’

‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের

বিশ্বকাপ জিতলেই অবসর! ফাইনালের আগে বড় ঘোষণা স্পেনের তারকা ফুটবলারের

ফের শহরে আসছেন মেসি, তিলোত্তমায় খেলবেন ফুটবলও

পানিহাটিতে নির্মল ঘোষের ছেলেকে রাস্তায় ঘোরাল পুলিশ, উঠল ‘চোর-চোর’ স্লোগান

সোনম ওয়াংচুককে নিয়ে উদ্বিগ্ন তৃণমূলনেত্রী মমতা

হিন্দু পরিচয়ে মন্দিরে নাবালিকাকে বিয়ের অভিযোগ, ঝাড়খণ্ডে গ্রেফতার মুসলিম ব্যক্তি

ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের তৈরির পরিকল্পনা ইজরায়েলের

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা