ভিখারির দশা পাকিস্তানের, এক ডলারের দাম ২৬৭ রুপি

রুপির এমন পতনের জন্য আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের শর্তকে দায়ী করেছেন অর্থনীতিবিদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভিখারি দশায় পৌঁছে যাওয়া পাকিস্তানে রুপির দামে শুক্রবার সর্বকালীন পতন ঘটেছে। মার্কিন ডলারের বিপরীতে আন্তঃব্যাঙ্ক বাজারে পাকিস্তানি টাকার দাম দাঁড়িয়েছে ২৬৬ দশমিক ৬ রুপিতে। বৃহস্পতিবারের তুলনায় রুপির দাম কমেছে ১১ দশমিক ১৭ রুপি। অর্থা‍ৎ ।  অর্থা‍ৎ ৪ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে ডলারের দাম। যেভাবে রুপির দাম কমছে তাতে এক মার্কিন ডলারের দাম যে কোনও দিন ৩০০ রুপির গণ্ডি ছাড়াবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। রুপির এমন পতনের জন্য আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের শর্তকে দায়ী করেছেন অর্থনীতিবিদরা।

গত কয়েক মাস ধরে পাকিস্তানের আর্থিক দশা বেহাল। অর্থনীতি বাঁচাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে ভিক্ষাপাত্র হাতে দৌড়ে বেড়াচ্ছেন শাহবাজ শরিফ-বিলাওয়াল ভুট্টোরা। বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা। শর্ত মেনে বিনিময় হারের মূল্যসীমা তুলে দিয়েছে দেশটি। আর তার পরেই বৃহস্পতিবার পাকিস্তানি রুপির মান রেকর্ড পরিমাণ কমেছে।  ডলারের বিপরীতে আন্তঃব্যাংক বাজারে রুপির দর দাঁড়ায় ২৫৫ দশমিক ৪৩ রুপিতে। একদিনে রুপির মান কমেছিল ৯ দশমিক ৬১ শতাংশ। এর আগে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর রুপির মান কমেছিল নয় দশমিক চার শতাংশ, যা ছিল দেশটির ইতিহাসে একদিনের সর্বোচ্চ পতন।

পাকিস্তানের ইসমাইল ইকবাল সিকিউরিটিজের রিসার্চের প্রধান ফাহাদ রউফ সাংবাদিকদের জানিয়েছেন, ১৯৯৯ সালে নতুন বিনিময় হার ব্যবস্থা চালু হওয়ার পর অ্যাবসোলিউট ও শতাংশ উভয় ক্ষেত্রেই এটি সবচেয়ে বড় এক দিনের পতন। বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে জড়িত এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অফ পাকিস্তানের (ইকাপ) মহাসচিব জাফর পারাচা জানিয়েছেন, দেশে ডলারের মারাত্মক ঘাটতির কারণেই রুপির দাম লাগাতার নিম্নমুখী। পরিস্থিতি যা তাতে কয়েকদিন বাদে হয়তো লেনদেনের জন্য ডলারই পাওয়া যাবে না।’

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে