উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে উদ্যোগী ভারত। সেই কারণেই উজবেকিস্তান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল, শনিবার নয়াদিল্লির পালাম এয়ারপোর্ট থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্তের উদ্দেশে রওনা হয়েছিলেন মোদি। তাসখন্ত বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়য়েভ। তারপরে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে একই গাড়িতে রওনা দিতেও দেখা গিয়েছিল মোদিকে। আজ, রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শওকত মিরজিয়য়েভ। সেখানেই মোদিকে উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান “Oliy Darajali Dustlik”-তে ভূষিত করা হয়। ভারতের প্রধানমন্ত্রীকে এই বিশেষ সম্মান হাতে তুলে দেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। এই নিয়ে মোদি এখনও পর্যন্ত মোট ৩৬টি দেশের সম্মানে ভূষিত হলেন।

এই সম্মান পেয়ে আপ্লুত মোদি। তিনি “Oliy Darajali Dustlik”- সম্মানকে ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য উৎসর্গও করেছেন। এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘এটা আমার কাছে বড় সম্মানের, গর্ব অনুভব করছি উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান পেয়ে। এই বিশেষ সম্মানে দোস্ত নামক শব্দটি ভারতের একটা পরিচিত শব্দের সঙ্গে মিল রয়েছে। আমি নিজে এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর তরফে গ্রহণ করলাম। সঙ্গে এত বড় সম্মান দেওয়ার জন্য ১৪০ কোটির ভারতবাসীর তরফে উজবেকিস্তানের জনগণ, সরকার এবং আমার বন্ধু প্রেসিডেন্ট মিরজিয়ায়েভের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’ দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়য়েভ ভারতের ভূয়সী প্রশংসা করেন। মোদির নেতৃত্বে ভারত যেভাবে এগিয়ে চলেছে তার প্রশংসা করেন তিনি। ভারত উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বজায় রেখে এবং বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে সব ক্ষেত্রেই অসাধারণ সাফল্য অর্জন করছে বলে জানান উজবেকিস্তানের প্রেসিডেন্ট।

আরও পডুন: রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

ভারত যেভাবে এআই, মহাকাশ গবেষণা, ডিজিটাল মাধ্যমে এগিয়ে চলেছে, তার প্রশংসা করেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। বিশ্ব দরবারে নয়াদিল্লির কণ্ঠস্বর ও প্রভাব আরও শক্তিশালী হয়েছে মোদির নেতৃত্বে এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উজবেকিস্তান সেই সাফল্য দেখে আনন্দিত বলে জানান উজবেক প্রেসিডেন্ট শওকত মিরজিয়য়েভ।

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘জনপ্রিয়তা দেখেই পুরভোটের টিকিট দেওয়া হবে,’ সাফ জানালেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের