ফ্রান্সের বাস্তিল দিবসের কুচকাওয়াজে যোগ দিচ্ছেন মোদি

আগামী ১৪ জুলাই ফ্রান্সে ঐতিহাসিক বাস্তিল দিবস উদযাপিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্রান্সের বাস্তিল দিবস উদযাপনের অনুষ্ঠানে চলতি বছরে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নরেন্দ্র মোদিকে এই ঐতিহাসিক দিবসে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে দিল্লির নর্থ ব্লক সূত্রে খবর।

আগামী ১৪ জুলাই ফ্রান্সে ঐতিহাসিক বাস্তিল দিবস উদযাপিত হবে। এই বিশেষ দিন উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্মানীয় অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। শুক্রবার তিনি জানিয়েছেন, বাস্তিল দিবসে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি। শুধু তাই নয়, সামরিক বাহিনীর পাশাপাশি কুচকাওয়াজে অংশ নেবে ভারতীয় সশস্ত্র বাহিনীর দলও। ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মাননা বলে জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ঐতিহাসিক সফর জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি সংক্রান্ত বিষয় এবং টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনের মতো যৌথ উদ্যোগগুলিকে গ্রহণ করার অনুমতি দেবে।’ উল্লেখ্য ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সূচনা মনে করা হয় ১৪ জুলাই। ওই দিন বাস্তিল কারাগার ভেঙে ফেলা হয়েছিল। বাস্তিল দিবস ফ্রান্সের জাতীয় উদযাপন।

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ