এই মুহূর্তে

‘সমাধিস্থল রাজনীতি করার জায়গা নয়’ সমাধিস্থলে ট্রাম্পের প্রচারের কড়া সমালোচনা কমলা’র

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : হাতে আর মাত্র কিছু সময়। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যেই প্রচার পর্ব শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তেমনই এক নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়লেন দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপালকিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি অরলিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলে ট্রাম্প। সেখানে গিয়েই কড়া সমালোচনার মুখে পড়লেন তিনি।

এই ঘটনায় তাঁর কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস।ট্রাম্পের সমালোচনা করে তিনি জানান, ‘ এটা ছিল সেনাসদস্যদের সমাধিক্ষেত্র। এটি সম্মানের জায়গা রাজনীতি করার জন্য় নয়।’

এই নিয়ে কমলা শনিবার (৩১ অগাস্ট) সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘তিনি (ট্রাম্প) সমাধিক্ষেত্রের পবিত্র ভূমিকে অসম্মান করেছেন। পুরোটাই তিনি করেছেন রাজনীতির স্বার্থে। রাজনীতি করতে গিয়ে পবিত্র মাটিকে অসম্মান করা ঠিক হয় নি।’

একইসঙ্গে তিনি লিখেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় হ্যারিস বেশ কয়েকবার ভার্জিনিয়ায় অরলিংটন সমাধিক্ষেত্রে গিয়েছেন। কিন্তু রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কখনোই এটিকে ব্যবহার করবেন না।’

কমলা আরও জানান, ‘শহিদ হয়ে যাওয়া সেনাসদস্য, সামরিক বাহিনীর পরিবার এবং সর্বোপরি সেনাবাহিনীকে সম্মান দেওয়া উচিত। কখনোই অশ্রদ্ধা করা উচিত নয়। তাদের সঙ্গে আচরণে যেন কোন সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশে একটুও যাতে খামতি না থাকে সেই বিষয়ে প্রত্যেকেই একমত হবেন। আর আমি মনে করি যে, যে ব্যক্তি এই পবিত্র দায়িত্ব পালন করতে ব্যর্থ হবে সে মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে অযোগ্য ব্যক্তি।’

এই নিয়ে দেশটির (যুক্তরাষ্ট্র) সেনাবাহিনী জানিয়েছে, সমাধিক্ষেত্রের ভেতরে ছবি তোলা বা ভিডিও করার ব্যাপারে বিধিনিষেধ আছে। প্রচারাভিযানের সময় সে বিষয়েই ট্রাম্প শিবিরকে সতর্ক করছিলেন সেখানকার এক কর্মচারী। এইসময় ট্রাম্পের দলের এক কর্মী ওই কর্মচারীকে আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন এবং জোর করে ঢুকে পড়েছেন।

যদিও সমাধিক্ষেত্রের বিতর্কিত এই ঘটনা অস্বীকার করেছে ট্রাম্প। পাল্টা ট্রাম্প শিবির জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে তাঁরা সমাধিক্ষেত্রের ভিডিও করার অনুমতি পেয়েছেন। তাই সেখানে গিয়েছেন। পাশাপাশি ট্রাম্প আরও জানান যে, ‘আমি সেখানে গেলাম, তাঁরা আমাকে ছবি তোলার অনুরোধ করলেন। অথচ সমালোচকেরা বলছেন, আমি নির্বাচনী প্রচার চালাচ্ছি। যে জিনিসটি আমি অনেক বেশি পাই, তা হলো প্রচার। আমার এটির দরকার নেই। আমার এই প্রচারের প্রয়োজন নেই।’

গত সোমবার অরলিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে বিতর্কের মুখে পড়ে ট্রাম্পের নির্বাচনী শিবির। জানা গেছে ওই দিন নিহত ১৩ সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন ট্রাম্প। তিন বছর আগে আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর ওই সৈন্যরা নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, চলছে হাড্ডাহাড্ডি লড়াই। হাতে আর মাত্র কিছু সময়। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে প্রেসিডেন্ট বাইডেন তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। কিন্তু বয়সের কারণে বিতর্কিত হয়েছিলেন তিনি। এর পরিবর্তে কমলাকে মনোনীত প্রার্থী করা হয়। জাতীয় সম্মেলনের শেষে দলের তরফে মনোনয়ন গ্রহন করবেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে কমলা জিতলে তিনিই হবেন কৃষ্ণাঙ্গ ও এশীয় ঐতিহ্যের যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। তবে জন সমিক্ষায় দেখা গিয়েছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে কম যায় না কমলা। এখন দেখার বিষয় মার্কিন জনতা প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেয়।

Published by:

Share Link:

More Releted News:

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

যুদ্ধ শেষের পথে, তবু ইরানকে চাপের মুখে রাখতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

‘বাঁচতে হলে হরমুজ অবরোধের সিদ্ধান্ত থেকে সরুন’, ট্রাম্পকে হুঁশিয়ারি সৌদি যুবরাজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ