‘এখন বিভাজনের সব দেওয়াল ভেঙে ফেলার সময়’, বড়দিনে বার্তা পোপের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্ব জুড়েই অশান্তির দামামা বেজে উঠেছে। শোনা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি। বড়দিন উপলক্ষে বিশ্ববাসীকে বিভাজনের দেওয়াল ভেঙে ফেলার পাশাপাশি অস্ত্রের ঝনঝনানি বন্ধের আহ্বান জানালেন ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার (২৫ ডিসেম্বর) রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসেলিকায় বড়দিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু বলেন, ‘এখনই সময় বিচ্ছেদ আর বিভাজনের দেওয়াল ভেঙে ফেলার। এখনই সময় হাতের অস্ত্র নামিয়ে রাখার। এখনই সময় একে অন্যের গলা জড়াজড়ি করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার।’ যদিও পোপের ওই বার্তা বিশ্বের শক্তিশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কর্ণগহ্বরে প্রবেশ করবে কিনা, তা নিয়ে যথেষ্টই সন্দিহান কূটনীতিবিদরা।

বড়দিন উপলক্ষে পোপের আশীর্বাদ নিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসেলিকা চত্বরে ভিড় উপচে পড়েছিল। প্রধান ধর্মগুরুকে এক পলক চোখের দেখা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন ক্যাথলিক চার্চের অনুসারীরা। ব্যাসেলিকার মূল ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত অনুরাগীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পোপ বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে ইউক্রেন, এশিয়া থেকে আফ্রিকা-সর্বত্রই অস্ত্রের ঝনাঝনানি শোনা যাচ্ছে। শুধু একটা কথা বলা যায় সময়টা মোটেও সুখের নয়। বরং দুঃশ্চিন্তা আর উদ্বেগের। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সঙ্ঘাত দুই বছর পেরিয়ে গিয়েছে। আমি চাই যুদঋধবিধ্বস্তয ইউক্রেনে অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়ে যাক। আলোচনার দরজা খোলার জন্য প্রয়োজনীয সাহস দেখাক দু’পক্ষই।’

প্রথম থেকেই গাজায় ইজরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুখর ছিলেন পোপ ফ্রান্সিস। গত সপ্তাহেও যে কারণে তাঁকে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে। তবুও এদিন ফের একবার গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক চার্চের ধর্মগুরু। তাঁর কথায়, ‘আমরা যুদ্ধের কথা ভাবি, মেশিনগানে নিহত শিশুদের কথা ভাবি, স্কুল ও হাসপাতালে বোমা হামলার কথা ভাবি। গাজার পরিস্থিতি ‘অত্যন্ত গুরুতর’। তাই ‘সংলাপ ও শান্তির’ দরজা খুলে দেওয়ার সময় এসেছে।

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক