বোর্ডিং স্কুলে যৌন হেনস্থার শিকার প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেনসার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন প্রিন্সেস ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার । এবার সেই হেনস্থার কথা নিজের মুখেই বললেন ডায়নার ভাই। রবিবার সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে একথা জানালেন আর্ল স্পেনসার । তিনি বলেন , গত শতকের সত্তরের দশকে নর্থহ্যাম্পটনশায়ারের মেইডওয়েল একটি বোডিং স্কুলে তিনি যখন ছোটবেলায় পড়াশোনা করতেন সেই সময় এক নারী কর্মী তাঁকে যৌন হেনস্তা করে।

এ বিষয়ে মেইডওয়েল হল এর পক্ষ থেকে বলা হয়, আর্ল স্পেনসার যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন  তারা তা জানতে পেরেছেন। ইতিমধ্যেই বোডিং স্কুলের তরফে  এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। গত শতকের সত্তরের দশক থেকে স্কুলটির প্রায় প্রতিটি ক্ষেত্রই উল্লেখযোগ্যভাবে বিবর্তিত হয়েছে বলে জানিয়েছে । এই পরিবর্তনের কেন্দ্রীয় বিষয় শিশুদের সুরক্ষা, শিশুদের কল্যাণ। জানা গিয়েছে , এই যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছিল ‘এ ভেরি প্রাইভেট স্কুলে’। এই যৌন হেনস্তার অভিযোগ স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠান হয়েছে বলে জানিয়েছে মেইডওয়েল হল ।

উল্লেখ্য, ৮ থেকে ১৩ বছর পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করতেন প্রিন্সেস ডায়ানার ভাই। বর্তমানে ডায়নার ভাই আর্ল স্পেনসার বয়স ৫৯ বছর। তিনি তার লেখা নতুন বই ‘এ ভেরি প্রাইভেট স্কুল’ এ বইতে এই ঘটনার কথা তুলে ধরেছেন। মেইডওয়েলে পড়া শেষ করে স্পেনসার ইটন কলেজে ভর্তি হন। তিনি এখন আলথর্প হাউসের মালিক।

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?