শ্রীলঙ্কার ছবি ইরাকে, প্রেসিডেন্টের প্রাসাদে জলকেলি বিক্ষোভকারীদের

এবার বাগদাদে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছেন শ’য়ে শ’য়ে বিক্ষোভকারী। সুইমিং পুলে তাঁদের সাঁতার কাটতে দেখা গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পর ইরাক। এখানেও প্রেসিডেন্টের সুইমিং পুলে জলকেলি করতে দেখা গেল প্রচুর মানুষকে। দু’মাস আগে একই ছবি দেখা গিয়েছিল শ্রীলঙ্কায়। এবার বাগদাদে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছেন শ’য়ে শ’য়ে বিক্ষোভকারী। সুইমিং পুলে তাঁদের সাঁতার কাটতে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট রাজাপক্ষের বিরুদ্ধে ক্ষোভে তাঁর প্রাসাদ দখল নিয়েছিলেন সে দেশের মানুষজন। আর ইরাকে এক ধর্মীয় নেতা রাজনীতি ছাড়ার কথা ঘোষণ করায় তাঁর অনুগামীরা প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার পরই তাঁর অনুগামীরা বাগদাদের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে বাগদাদে প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীরা ঢুকে পড়েন। একাধিক ভিডিওয় দেখা গিয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদে দাপিয়ে বেড়াচ্ছেন বিক্ষোভকারীরা। সুইমিং পুলে নেমে স্নান করতেও দেখা গিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট কোথায় রয়েছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীদের ঢুকে পড়ার ঘটনার সাক্ষী হয়েছে শ্রীলঙ্কা। আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা টালমাটাল দ্বীপরাষ্ট্রে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে ঢুকে পড়েছিলেন কয়েকশো বিক্ষোভকারী। প্রেসিডেন্টের বিছানা, সুইমিং পুল, বাগান, জিমে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের। যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল আন্তর্জাতিক মহলেও।

বর্তমানে রাজনৈতিক সঙ্কটে জর্জরিত ইরাক। গত অক্টোবর মাসে পার্লামেন্ট নির্বাচনে মুক্তাদা-র দল সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছিল। কিন্তু সরকার গঠনে জটিলতা তৈরি হয়। জোট সরকার গড়তে রাজি হননি তিনি। যার ফলে এখনও সরকার গঠন হয়নি সে দেশে। পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই মুক্তাদা-র রাজনীতি ছাড়ার ঘোষণায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরাকে।

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর