শাহবাজের বিদায় ঘণ্টা! পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনছে ইমরানের দল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে ইমারান খানের দল পিটিআই। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সেই তালিকায় রয়েছেন স্পিকার সরদার আয়াজ সাদিকও।

২০২২ সালে এই ইমরান খানকেই পদচ্যুত করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। অনাস্থা প্রস্তাবের মাধ্যমেই তৎকালীন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এবার সেই খেলার প্রস্তুতি নিচ্ছে ইমরান খানের দল।

দলীয় সূত্রে খবর, পিটিআই-র বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।ওই বৈঠকে হাজির ছিলেন পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আছাকজাই। তিনি স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রকাশ করেছেন।

বৈঠকে ইমরান খানকে বিরোধী জোটের অবস্থান নিয়েও জানানো হয়েছে। পিটিআই প্রতিষ্ঠাতা দলের নেতৃত্ব এবং মিত্র বিরোধী দলগুলোকে অনাস্থা প্রস্তাবের পরিকল্পনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই বৈঠকে।

পিটিআই-র পক্ষ থেকে জানানো হয়েছে, শাহবাজ শরিফ সরকারকে সংসদের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে ফেলতে হবে। এই বিষয়ে পিটিআইয়ের প্রবীন নেতা এবং প্রাক্তন স্পিকার আসাদ কায়সার নিশ্চিত করে বলেছেন, প্রধানমন্ত্রী এবং স্পিকারকে অনাস্থা প্রস্তাব দেওয়ার জন্য ঠিক করা হচ্ছে। আসাদ কায়সার জানিয়েছেন, বিষয়টি বিবেচনার মধ্যে রয়েছে। বর্তামানে ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতিতে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক সময়ে সেটি ব্যবহার করা হবে এবং প্রধানমন্ত্রী ও স্পিকার উভয়ই বিরোধী শিবিরের নজরে রয়েছে।

আসাদ কায়সার জানিয়েছেন, বিষয়টি বিবেচনার মধ্যে রয়েছে। বর্তামানে ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতিতে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক সময়ে সেটি ব্যবহার করা হবে এবং প্রধানমন্ত্রী ও স্পিকার উভয়ই বিরোধী শিবিরের নজরে রয়েছে।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ