আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউক্রেনে আরও এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু

এ নিয়ে পরপর দুদিনে ইউক্রেনে দুই ভারতীয় পড়ুয়া প্রাণ হারালেন।  

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘন্টা আগে মঙ্গলবার খারকিভে খাবার কিনতে গিয়ে রুশ বোমা হামলায় প্রাণ হারাতে হয়েছিল ভারতীয় পড়ুয়া নবীন শেখরগৌড়াকে। আর তার ২৪ ঘন্টার মধ্যে চারিদিকে যুদ্ধ দেখে আতঙ্কিত হয়ে হৃদরোগে মৃত্যু হল আরও এক ভারতীয় পড়ুয়ার। নিহতের নাম চন্দন জিন্দল। ২২ বছরের চন্দন পঞ্জাব থেকে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিল। এ নিয়ে পর পর দুই দিনে দুই ভারতীয পড়ুয়ার মৃত্যু হলো। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন ইউক্রেনে আটকে থাকা অন্যান্য ভারতীয় পড়ুয়ারা। ছেলের মৃতদেহ দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন নিহত চন্দনের বাবা।

অন্যদিকে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খারকিভে রুশ আক্রমণের ঝাঁজ বাড়ায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই ভারতীয় পড়ুয়াদের শহর ছাড়ার জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। নির্দেশিকায় বলা হয়েছে, ‘কাল বিলম্ব না করে অবিলম্বে খারকিভ ছেড়ে নিরাপদ কোনও জায়গায় চলে যেতে হবে। যদি কোনও যানবাহন না পাওয়া যায়, সেক্ষেত্রে হেঁটেই যেতে হবে।’ কিন্তু গোটা ইউক্রেন এই মুহুর্তে নিরাপদ কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবের বারনালার বাসিন্দা ২২ বছরের চন্দন জিন্দল ডাক্তারি পড়তে ইউক্রেনের ভিনিৎসিয়ায় গিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরেই আতঙ্কিত হয়ে পড়েন। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ভিনিৎসিয়ার এমার্জেন্সি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি।

 

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় নিহত টাটা ক্যান্সার সেন্টারের নার্স শ্রীপর্ণা, শোকের ছায়া বৈদ্যবাটিতে

পুজোতে আত্মীয়স্বজনকে চমকে দিতে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু চিংড়ির মালাইকারি

বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও হয়নি শেষরক্ষা, চোরবাগানে স্ত্রী আরতিকে হারিয়ে শোকে পাথর স্বামী

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম