থামবে যুদ্ধ! রাশিয়া-ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক শুরু

বৃহস্পতিবার রাতে বেলারুশ সীমান্তে দ্বিতীয় দফার বৈঠকে বসেছেন রুশ ও ইউক্রেনের প্রতিনিধিরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি সঙ্ঘাত নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে বেলারুশ সীমান্তে দ্বিতীয় দফার বৈঠকে বসেছেন রুশ ও ইউক্রেনের প্রতিনিধিরা। আর ওই বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। যুযুধান দুই শিবিরই নিজেদের অবস্থান থেকে কিছুটা পিছু হঠে সঙ্ঘাতের অবসান ঘটান কিনা, তার দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। যদিও প্রথম দফার মতো দ্বিতীয় দফার বৈঠকও নিস্ফলা থাকবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এদিন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরুর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘন্টা ধরে টেলিফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পরেই যুদ্ধ থামানোর উদ্যোগ না নিয়ে ব্রিটেন, ইউরোপিয় ইউনিয়ন দুই দেশের যুদ্ধকে পরোক্ষে ইন্ধন জুগিয়ে চলেছে। দুই দেশের সেনাদের প্রাণঘাতী লড়াইয়ের মধ্যে গত সোমবার ২৮ ফেব্রুয়ারি বেলারুশ সীমান্তে সঙ্ঘাত থামানোর রাস্তা খুঁজতে বৈঠকে বসেছিলেন রুশ ও ইউক্রেনের প্রতিনিধিরা। যদি বেশ কয়েক ঘন্টা বৈঠক চললেও কোনও সমাধান সূত্র বের হয়নি। উল্টে বৈঠকের পরেই ইউক্রেনের উপরে হামলার ঝাঁজ বাড়ায় রুশ সেনা। বুধবার ইউক্রেনের বন্দরনগরী খেরসন দখলে নেওয়ার মধ্য দিয়ে রাশিয়া বুঝিয়ে দেয়, নিজেদের লক্ষ্য থেকে পিছু হঠবে না।

এদিন রাতে মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর এক প্রতিবেদনে জানানো হয়, বেলারুশ সীমান্তের হান্টারহাউসে দ্বিতীয় দফার বৈঠকে বসেছেন রুশ ও ইউক্রেনের প্রতিনিধিরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেকলেনস্কির উপদেষ্টা মিখাইল পদলিয়াক জানিয়েছেন, রাশিয়ার আধিকারিকরা বৈঠকে অংস নেওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য পৌঁছেছে। দ্বিতীয় দফার বৈঠকের প্রধান আলোচ্যসূচি হলো- অবিলম্বে যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার সুবিধার্থে মানবিক করিডর তৈরি করা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা