চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকায় ওয়ালমার্ট স্টোরে গুলিবৃষ্টি, হত বহু

আন্তর্জাতিক ডেস্ক: তাজা রক্তের স্রোতে ভাসল আমেরিকা। ভার্জিনিয়ার ওয়ালমার্ট স্টোরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০জন। কোনও কোনও সংবাদমাধ্যমে মৃতের সংখ্য়া বলা হয়েছে ১৫। আহত বহু। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে দাবি করে বলা হয়েছে, পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারিয়েছে বন্দুকবাজ। যদিও এক প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, বন্দুকবাজ পরে আত্মঘাতী হয়। হতাহতদের সংখ্যা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ধোঁয়াশা তৈরি হয়েছে বন্দুকবাজের পরিচয় নিয়েও। কোনও কোনও সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওয়ালমার্ট স্টোরের ম্যানেজারই তাঁর সার্ভিস রিভলবার থেকে গুলি চালায়।  

হামলার খবর পাওয়ার পরে পরেই পুলিশবাহিনী সেখানে পৌঁছে ওই এলাকা ঘিরে ফেরে। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। মৃতদের উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। হামলার কারণ খতিয়ে দেখতে পুলিশ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিচ্ছে। তবে এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদী যোগাযোগ নেই বলে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 

পুলিশের তরফ থেকে এই হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ভার্জিনিয়ার একটি ওয়ালমার্ট স্টোরে ঢুকে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায়। এখনও পর্যন্ত ১০জন প্রাণ হারিয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্য়া বাড়তে পারে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন আমেরিকার নাইটক্লাবে বন্দুকবাজি, হত পাঁচ

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ