আমেরিকার গির্জায় বন্দুকধারী গুলিতে নিহত ৪, আহত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার মিশিগানের এক চার্চে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন আরও ৮ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সাতজন স্থিতিশীল। রবিবার গির্জায় প্রার্থনা চলাকালীন গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর,  মিশিগানের ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’ গির্জায় রবিবার প্রার্থনা চলাকালীন ঢুকে পড়ল এক বন্দুকবাজ। প্রার্থনা চলাকালীন গুলি চালাতে শুরু করে সে। পরে গির্জাতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে। বন্দুকবাজের হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। পুলিশ অভিযুক্তকে গুলি করে হত্যা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্রের খবর,   ডেট্রয়েট শহর থেকে প্রায় ৫০ মাইল উত্তরে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত এই গির্জাটি। রবিবার ছুটির দিন শত শত মানুষ গির্জায় হাজির হয়েছিলেন। এইসময় এক ব্যক্তি একটি চার-দরজা বিশিষ্ট পিকআপ ভ্যানে করে গির্জার মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারপরেই সকলকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। গুলি চালানোর পরে বন্দুকধারী গির্জায় আগুন লাগিয়ে দেয়। দ্রুত ৯১১-তে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দ্রুত গুলি করে বন্দুকবাজকে হত্যা করেছে। গির্জা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত। সেই সময় পুলিশ তাকে হত্যা করে গুলি করে। গির্জায় আগুন লাগানোর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। দমকল গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

জানা গিয়েছে, হামলাকারী বার্টন এলাকার বাসিন্দা থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। এই ঘটনার তদন্ত চলছে। কিন্তু কেন এই হামলা চালানো হয়েছে, সেই উদ্দেশ্য স্পষ্ট নয়। হামলাকারীর বাড়ির রাস্তা পুলিশ ঘিরে রেখেছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6