মাথায় গুলি, কেটে নেওয়া হয় আঙুল ..কীভাবে মৃত্যু হল হামাস প্রধানের ?

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজার দক্ষিণাঞ্চলে হত্যা করেছে ইজরায়েল বাহিনী। ইতিমধ্যেই হামাসের তরফ থেকে ইয়াহিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে কীভাবে হত্যা করা হয়েছে হামাস প্রধানকে, তা নিয়ে জোর কদমে শুরু হয়েছে আলোচনা। এই আবহে সামনে এল ইয়াহিয়ার ময়নাতদন্তের রিপোর্ট।

কী র‍য়েছে রিপোর্টে? সেখানে স্পষ্টভাবে জানান হয়েছে, ইয়াহিয়াকে প্রথমে মাথায় গুলি করা হয়। তাতেই শুরু হয় রক্তক্ষরণ। এরপর কেটে নেওয়া হয় সমস্ত আঙুল। শুধু তাই নয় হামাস প্রধানের হাতও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে খবর মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে। একথায় বলা যায়, খুবই নৃশংসভাবে হত্যা করা হয়   ইয়াহিয়া সিনওয়ারকে । বর্তমানে হামাস প্রধানের দেহ ইজরায়েলের কাছে রয়েছে বলে জানা গিয়েছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফত খবর, গাজায় ইজরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে এখন সিনওয়ারের মৃতদেহ দর কষাকষি হিসেবে ব্যবহার হতে পারে। সেইজন্য হামাস প্রধানের দেহ রাখা হয়েছে এখন ইজরায়েলের  গোপন আস্তানায় ।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্টানিয় সংগঠন হামাস। ওই হামলার বদলা নিতেগাজায় পাল্টা হামলা শুরু করে ইজরায়েলি সেনাবাহিনী। গত এক বছরের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চলছে প্যালেস্টানীয়দের উপরে। ইজরায়েলি সেনার হামলায় ৪২ হাজারের বেশি প্যালেস্টানীয় প্রাণ হারিয়েছেন। এমনকি ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারান হামাসের প্রধান ইসমাইল হানিয়া-সহ সংগঠনের একাধিক শীর্ষ নেতা। হানিয়ার মৃত্যুর পরে হামাস প্রধান হন ইয়াহিয়া সিনওয়ার। এবার তাঁকেও হত্যা করল ইজরায়েল বাহিনী।

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে