সাত মাস বাদে লন্ডনে প্রকাশ্যে দেখা গেল হাসিনার বিদেশ মন্ত্রীকে

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সেনা বিদ্রোহের মুখে গত বছরের ৫ অগস্ট পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। ওই পতনের পরেই জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে বিভিন্ন দেশে গা ঢাকা দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যার মন্ত্রিসভার সদস্যরা। যদিও কে-কোন দেশে রয়েছেন, তা নিয়ে গত সাত মাস ধরেই নানা সময়ে নানা গুজব ছড়িয়েছে। হাসিনার বিদেশ মন্ত্রী হাছান মাহমুদকে নিয়েও গুজব ছড়িয়েছিল, তিনি বেলজিয়ামে আশ্রয় নিয়েছেন। অবশেষে সব জল্পনার অবসান। দীর্ঘ সাত মাস বাদে প্রকাশ্যে দেখা গেল হাসিনা জমানার বিদেশ মন্ত্রীকে। গত রবিবার ঈদ উপলক্ষে  লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে নমাজ আদায় করতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 লন্ডনের গ্যাংসহিলের আল-কালাম মসজিদে ঈদের নমাজ আদায়ের পাশাপাশি উপস্থিত বাকি মুসল্লিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন হাছান মাহমুদ। তাঁর সঙ্গে ছিলেন বিলেতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তাঁর ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশা এবং দুই কিশোর। এ বিষয়ে আনিস পাশা সাংবাদিকদের জানিয়েছেন, ‘হাছান মাহমুদ বেলজিয়ামেই থাকেন। ঈদ উপলক্ষে ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে এসেছেন। বিলেতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকই হাসিনার বিদেশ মন্ত্রীর সঙ্গে তাঁকে দেখা করিয়ে দিয়েছেন।’

গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশত্যাগের সময়ে জুনাইদ আহমেদ পলক ও হাছান মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয়েছিল বলে খবর রটেছিল। তবে পরে পলককে গ্রেফতারের কথা জানানো হলেও পুলিশের তরফে হাসিনার বিদেশ মন্ত্রীকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়। আওয়ামী লীগ রাজনীতিতে ধূমকেতুর মতোই উত্থান ঘটেছিল হাছান মাহমুদের। দলের তথ্য ও প্রচার সম্পাদকের পদ থেকে এক লাফে বিদেশ মন্ত্রীর পদ বাগিয়ে নিয়েছিলেন। মন্ত্রী থাকাকালীন বিভিন্ন দূতাবাসে নিজের ঘনিষ্ঠদের নিয়োগ দেওয়ার পাশাপাশি কোটি-কোটি টাকা হাতানোরও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বাংলাদেশের বিদেশ মন্ত্রী থাকাকালীন বেলজিয়ামের নাগরিকত্বও নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শেখ হাসিনার পতনের জন্য যে সব আওয়ামী লীগ নেতাকে দায়ী করা হয় তার মধ্যে অন্যতম হলেন হাছান মাহমুদ।

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা