AI-এর পরামর্শ নিয়ে মা’কে নৃশংসভাবে হত্যা ছেলের, পদ্ধতি জানলে শিউরে উঠবেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এআই যতটা ভালো ঠিক তততাই ভয়ঙ্কর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্ল্যাটফর্ম আসার পর যেমন সহজে শক্ত কাজ হয়ে যায় তেমননি এটি বিপদও ডেকে আনতে পারে। সেই প্রমাণই মিলল ফের একবার। এআইয়ের থেকে পরামর্শ নিয়ে নিজের মাকে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। যে মা তাকে জন্ম দিয়েছেন, লালনপালন করেছেন, সেই মায়ের ওপরই এমন নির্মম আঘাত ভেবেই শিউরে উঠছেন অনেকে। 

মাকে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে খুনের দায়ে ট্রিস্টান রবার্ট (১৮) নামে এক ব্রিটিশ কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গত বুধবার এই রায় ঘোষণা করে উত্তর ওয়েলসের মোল্ড ক্রাউন কোর্ট। আদালতের রায় অনুযায়ী রবার্টকে ন্যূনতম ২২ বছর ৬ মাস কারাগারে কাটাতে হবে। জানা গিয়েছে, গত বছরের ২৩ অক্টোবর রবার্ট তাঁর ৪৫ বছর বয়সী মা অ্যাঞ্জেলা শেলিসকে ৪ পাউন্ড ওজনের স্লেজহ্যামার দিয়ে পিটিয়ে খুন করে। মামলার শুনানি থেকে জানা গিয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে কয়েক সপ্তাহের দীর্ঘ পরিকল্পনা ছিল। এখানেই শেষ নয় অভিযুক্ত কিশোর পুরো ঘটনার প্রায় সাড়ে চার ঘণ্টার একটি অডিও রেকর্ড করে রেখেছিল। অনলাইনে মহিলাদের প্রতি বিদ্বেষমূলক পোস্ট এবং নিজের জীবনের সব সমস্যার জন্য মাকে দায়ী করার মানসিকতা থেকেই সে এই পথ বেছে নেয় বলে জানা গিয়েছে।

 আদালত সূত্রে জানা গিয়েছে, রবার্ট হত্যার পদ্ধতি ও অস্ত্র নিয়ে ‘ডিপসিক’ নামক একটি এআই সার্চ ইঞ্জিনের কাছে পরামর্শ চেয়েছিল। শুরুতে সার্চ ইঞ্জিনটি নেতিবাচক উত্তর দেয়। তবে থেমে থাকেনি রবার্ট। তিনি যখন এআইকে জানায় সে সিরিয়াল কিলারদের নিয়ে বই লিখছে, তখন এআই তাকে কিছু কৌশল বলে দেয়। রবার্ট এআই-এর কাছে রক্ত পরিষ্কারের উপায় এবং হত্যার জন্য হাতুড়ি নাকি ছুরি ভালো এই প্রশ্নও করেছিল। আইনজীবী অ্যান্ড্রু থমাস জানান, এআই তাকে অনভিজ্ঞ খুনিদের জন্য হাতুড়ি ব্যবহারের সুবিধা-অসুবিধার দিকগুলো বুঝিয়ে বলেছিল। সেখান থেকেই পরামর্শ নিয়ে রবার্ট অনলাইনে স্লেজহ্যামার, কুঠার ধার করার পাথর এবং প্লাস্টিক শিট কেনে। ঘটনার রাতে সে প্রথমে বাড়িতে মায়ের ওপর হামলা চালায়। পরে মাকে চিকিৎসার নাম করে বাইরে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। শেষে অডিও রেকর্ডে তাকে বলতে শোনা যায়, ‘আমি তাকে মেরে ফেলেছি… কাজ শেষ।’

বলা ভালো, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু সেই প্রযুক্তিই যখন ভুলভাবে ব্যবহৃত হয় বা মানসিক অস্থিরতার সঙ্গে মিশে যায়, তখন তা হয়ে উঠতে পারে ভয়ংকর। এআই নিজে সিদ্ধান্ত নেয় না, কিন্তু ভুল ব্যাখ্যা, একাকীত্ব আর বিকৃত চিন্তাধারার সঙ্গে মিলে তা বিপজ্জনক প্রভাব ফেলতে পারে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের