বড়দিনের আগে শপিং মলে গিয়ে খেলনা পছন্দ করল পথকুকুর, অবিশ্বাস্য ঘটনা সেখানে ঘটল

Share:

নিজস্ব প্রতিনিধি: এক অসাধারণ ঘটনার সাক্ষী থাকল মেক্সিকো। একটি পথকুকুর ঢুকে পড়ে শপিং মলে। সেখানে একটি খেলনা পছন্দ করে তা নিতে চাই সারমেয়টি। কিন্তু সেটা দিতে নারাজ দোকান মালিক। বরং অন্য একটি খেলনা দিয়ে পথকুকুরকে শান্ত করতে চান দোকান মালিক। কিন্তু সারমেয়টি ওই খেলনাটিই নিতে নাছোড়বান্দা। আর দোকান মালিকের দেওয়া খেলনা নিতে অস্বীকার করে পথকুকুরটি। এই আবহে এগিয়ে আসেন সেখানে উপস্থিত কিছু ক্রেতা। আর মানুষের সঙ্গে কুকুরের সম্পর্ক সুদৃঢ় করেন। এই গোটা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে নেটদুনিয়ায়।

বিষয়টি ঠিক কী ঘটেছিল?‌ এদিকে ওই ভিডিও’‌তে দেখা যাচ্ছে, একটি পথকুকুর হঠাৎ করেই একটি শপিং মলে ঘুরে বেড়াচ্ছে এবং নিজের জন্য ক্রিসমাস উপহার বেছে নিচ্ছে। কুকুরটি শান্তভাবে মলে ঢুকে পড়ে। আসল ঘটনা ঘটে যখন কুকুরটি একটি মিনিসো দোকানে প্রবেশ করে এবং তাকগুলি দেখে আত্মবিশ্বাসের সঙ্গে একটি স্টাফড প্রাণীকে নেয়। স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে সে কী চায়। এই ঘটনা দেখে একজন দোকানের কর্মচারী ওই খেলনাটি উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু কুকুরটি খেলনাকে ছেড়ে দিতে রাজি হয় না। এমন ভাব দেখায় যেন এটি ইতিমধ্যেই তার। এই খেলাধুলার দ্বন্দ্ব দ্রুত মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

তারপর ঠিক কী ঘটল?‌ অন্যদিকে এই ঘটনাটি ঘটে বড়দিনের ঠিক আগে। ফলে পথকুকুর হলেও তার যে উপহার দরকার সেটা সে বোঝাতে সক্ষম হয়। কুকুর আর দোকানির মধ্যে চলা সেই অবস্থা দেখতে পান উপস্থিত ক্রেতারা। তখন উপস্থিত ক্রেতারা এই দৃশ্যটি দেখতে পেয়ে একটি পরিকল্পনা করেন। ক্রেতাদের একটি দল সিদ্ধান্ত নেয় যে, তাঁরা নিজেরাই খেলনাটির দাম পরিশোধ করবে। যাতে কুকুরটি তার উপহার নিয়ে চলে যেতে পারে। ততক্ষণে ওই পথকুকুরটি সেই খেলনাটি তুলে নিল ও বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল এবং আর সেটি ফেরত দিল না বলে জানান দোকানি আলে রিভেরো।

আর কী জানা যাচ্ছে?‌ তবে পথকুকুরের এই অনুভব না করা অসম্ভব ছিল। তাই উপস্থিত ক্রেতারা খেলনাটি কিনে উপহার দেয় পথকুকুরটিকে। ওই উপহার পেয়ে পথকুকুরটি খুশিতে হেঁটে চলে গেল। আর মুখে ভরে রাখা খেলনা নিয়ে লেজ অবিশ্বাস্য আনন্দে নাড়ছিল। এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে ক্রেতাদের ভূয়সী প্রশংসা করা হয়। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে অনেকে মন্তব্য করেন। তবে এখানেই ঘটনার শেষ নয়, বরং এই ভিডিও দেখে অ্যালান নামে একজন কুকুরপ্রেমী কুকুরটির খোঁজে মলে যান এবং তাকে খুঁজে পান। পরে তিনি কুকুরটিকে দত্তক নেন। আর তাকে স্থায়ীভাবে বসবাসের জন্য একটি ঘরও দেন।

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে