তাইওয়ানে পরবর্তী প্রেসিডেন্ট চিন বিরোধী লাই চিঙ তে

Share:

নিজস্ব প্রতিনিধি : তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন লাই চিঙ তে। শাসকদল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এনিয়ে তৃতীয়বার তাইওয়ানে ক্ষমতায় এল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি। লাই চিঙ তে ক্ষমতায় আসার ফলে চিনের সঙ্গে বিরোধ অব্যাহত থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন তাইওয়ানে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়। এদিন ৭০.৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। মোট প্রাপ্ত ভোটের মধ্যে ৪০ শতাংশ ভোট পেয়েছেন লাই চিঙ তে। বিরোধী হাউ ইউ ই ভোট পেয়েছেন প্রায় ৩৩ শতাংশ ভোট। একইসঙ্গে তাইওয়ানের পিউপিলস পার্টির প্রার্থী কো ওয়েন জে পেয়েছেন ২৬ শতাংশ ভোট। ভোটের ফলাফল থেকেই স্পষ্ট, ৬৪ বছর বয়সি লাই চেঙ তে তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হতে চলেছেন।

ওয়াকিবহাল মহলের মতে, লাই চিঙ তে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ায় তাইওয়ানের সঙ্গে চিনের সম্পর্কে আরও তিক্ততা বাড়াবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দীর্ঘ সময় ধরে তাইওয়ানের ওপর চিনের আগ্রাসন নীতি পরিলক্ষিত হয়েছে। লাই চিঙ তে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর সেই ধারাই অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

 

 

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?