টেক্সাসে উৎসব চলাকালীন আচমকাই চলল গুলি, নিহত কমপক্ষে ২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে চলছে জুনটিনথ উৎসব। আর তারমাঝেই আচমকাই চলল এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় দুই জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। ছয়জন আহত হয়েছে । তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে  করা হচ্ছে,  এই ঘটনায় নিহতদের সংখ্যা আরও  বাড়তে পারে।

রাউন্ড রকের পুলিশ প্রধান অ্যালেন ব্যাংকস জানান, ওল্ড সেটেলার্স পার্কে  চলছিল  জুনটিনথ উৎসব।  সেই সময় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এক বন্দুকধারী বেশ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায়। আর তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুই শিশুকে চিকিৎসার জন্য স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে এই হামলা চালাল, তা এখন জানা যায়নি। পুলিশ অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু করেছে।

অন্যদিকে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের এক ওয়াটার পার্কে গুলি চালানোর ঘটনা ঘটে। আর তাতে জখম হয়েছে দুই শিশু সহ আটজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে  বর্তমানে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনার পর ফের টেক্সাসে চলল গুলি। আর তাতে ঘটল প্রাণহানির ঘটনা। বলা বাহুল্য, ২০২৪ সালে মার্কিন  যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১৫টিরও বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ২০ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা