নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জেরে ইস্তফা ইজরায়েলের গোয়েন্দা প্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক, জেরুজালেম : গাজা ভূখণ্ডে একের পর এক পর এক হামলার জেরে প্রতিবাদ জানিয়েছেন নেতানিয়াহু। বেশ কিছুদিন ধরে নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ ও দ্বন্দ্বের জেরে ইস্তফা দিয়েছেন ইজরায়েলের গোয়েন্দা প্রধান রোনেন বার।

ইস্তফা দিয়ে ইজরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার জানিয়েছেন, আগামী ১৫ জুন পদত্যাগ করবেন তিনি। ৩৫ বছর কাজ করেছেন এত বছরের চাকরিজীবন থেকে এবার ছুটি নিচ্ছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন, তিনি যেহেতু ১৫ জুন ইস্তফা দেবেন, তাই হাত এখন অনেকটা সময় রয়েছে। এই সময়ের মধ্যে একজন যোগ্য গোয়েন্দা প্রধানকে বেছে নেওয়া হোক। নিজের যোগ্য উত্তরসূরির হাতেই সমস্ত দায়িত্ব তুলে দেবেন তিনি।

ইজরায়েলের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা হল শিন বেত। সমস্ত রকম সন্ত্রাসী হামলার তদন্তের জন্য দায়িত্বে রয়েছেন। ২০২৩ সালে অক্টোবরে গাজা উপত্যকা হামাস যে নজিরবিহীন হামলা চালিয়েছিল, তার তদন্তের দায়িত্বভার পড়েছিল শিন বেতের ওপরে।

বিগত কয়েক মাস ধরে নেতানিয়াহু ও তাঁর মন্ত্রিসভার সঙ্গে দ্বন্দ্ব চলছিল শিন বেতের। তদন্তের গতিপ্রকৃতি ও ফলাফল নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কট্টরপন্থি সদস্যদের মন মতো হয়নি, সেই কারণে শিন বেত এবং রোনেন বারের ওপর একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সম্প্রতি নেতানিয়াহু প্রকাশ্যে জানিয়েছেন, অনেক দিন আগেই তিনি রোনেনের ওপর আস্থা হারিয়েছেন। রোনেন যদি একই পদে থাকেন, তারফলে দেশএর নিরাপত্তার ক্ষেত্রে খারাপ প্রভাব পড়বে। এখানেই শেষ নয়, রোনেনকে চাকরি ছাড়ানোর চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু দেশের তীব্র সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়েছিলেন সিদ্ধান্ত প্রত্যাহার করতে।

নেতানিয়াহুর নির্দেশ অমান্য করার পর থেকেই সমস্যা শুরু হয় দুপক্ষের। তারপরেই একাধিক বার রোনেনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে ইস্তফা দিয়েছেন গোয়েন্দা প্রধান।

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪