ইরানে মার্কিন হামলার আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য, জর্ডানে ব্যপক রণসজ্জা আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু চুক্তি নিয়ে ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একাধিক দফায় বৈঠক হলেও সূত্রের খবর আমেরিকার দেওয়া শর্ত মানতে নারাজ ইরান। এতেই বাড়ছে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে আমেরিকার সামরিক প্রস্তুতির ছবি। জর্ডনের মধ্যাঞ্চলে অবস্থিত ‘মুয়াফফাক সালতি’ সামরিক ঘাঁটিতে আমেরিকা নজিরবিহীন রণসজ্জার প্রস্তত করার প্রমাণ মিলেছে।

জানা গিয়েছে, জর্ডনের মধ্যাঞ্চলে অবস্থিত ‘মুয়াফফাক সালতি’ সামরিক ঘাঁটিতে ৬০টিরও বেশি আক্রমণাত্মক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত রবিবার থেকে প্রায় ৬৮টি কার্গো বিমান ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম নিয়ে অবতরণ করেছে। যে উপগ্রহচিত্র সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, আগের তুলনায় অনেক বেশি আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যার মধ্যে রয়েছে র‍্যাডারকে ফাঁকি দিতে সক্ষম ‘এফ-৩৫’ স্টেলথ ফাইটার জেট। এই সমস্ত কিছু দেখেই ইরান-আমেরিকার সংঘাতের আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য।

জর্ডনের ওই সামরিক  ঘাঁটিতে বেশ কিছু ড্রোন ও সামরিক হেলিকপ্টারও শনাক্ত করা হয়েছে। অনেকে বলছেন,   মূল রানওয়ের বাইরে বিশেষ ছাউনির নিচে আরও বিপুল সংখ্যক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচার জন্য অত্যাধুনিক ব্যবস্থা করে রাখা হচ্ছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক জর্ডানের শীর্ষ কর্তারা বলেছেন, আমেরিকার সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবেই এসব সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। তবে এই কথা মানতে নারাজ বিশেষজ্ঞ মহিল। অনেকেই বলছেন ইরানের  সঙ্গে  চলমান উত্তেজনার কারণে এই পদক্ষেপ নিচ্ছে আমারিকা। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি