প্রধানমন্ত্রী সুশীলার সুপারিশে শপথ নিলেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের এই তিন মন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্তির রেশ কাটিয়ে ছন্দে ফিরছে নেপাল। রবিবার নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি। তিনিই হয়েছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ধীরে ধীরে প্রশাসনিক কাজ শুরু হচ্ছে নেপালে। সোমবার (১৫ অগাস্ট) রাষ্ট্রপতির বাসভবন শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নবনিযুক্ত তিন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

সোমবার রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল কুলমান ঘিসিংকে জ্বালানি, জলসম্পদ ও সেচমন্ত্রী হিসেবে, ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী হিসেবে এবং রমেশ্বর খানালকে অর্থমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিন মন্ত্রীকে নিয়োগ করার পরেই সোমবার হল এই শপথ গ্রহণের অনুষ্ঠান। মন্ত্রী হওয়ার আগে, কুলমান ঘিসিং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আরিয়াল পূর্বে কাঠমান্ডুর মেয়র বালেন শাহের আইনি উপদেষ্টা ছিলেন, অন্যদিকে খানাল ছিলেন একজন প্রাক্তন অর্থ সচিব। মহারাজগঞ্জের শীতল নিবাসে রাষ্ট্রপতির কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠানের পর, তিনজন মন্ত্রীই তৎক্ষণাৎ তাদের নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন।

এই প্রসঙ্গে উল্লেখ্য, আন্দোলনরত ‘জেন-জি’ গ্রুপের সুপারিশে ১২ সেপ্টেম্বর ৭৩ বছর বয়সী প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির আকস্মিক পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে হয় এই নিয়োগ। সোশ্যাল মিডিয়া ব্যান এবং দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ‘জেন-জি’ গ্রুপের নেতৃত্বে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর গত মঙ্গলবার ওলি পদত্যাগ করেন। গত সপ্তাহে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে, শতাধিক আন্দোলনকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে ওলির পদত্যাগের দাবি জানায়। দেশব্যাপী অস্থিরতায় কমপক্ষে ৭২ জন প্রাণ হারান। তবে উত্তাপ বর্তমানে অনেকটাই কমেছে।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড