ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না ইরান। হুমকি-হুঁশিয়ারিকে তোয়াক্কা না করেই তেহরান বন্ধ করে রেখে দিয়েছে হরমুজ প্রণালি (Strait of Hormuz)। ইরানের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে আরব সাগরের একটি অংশও বন্ধ করে রেখেছে আমেরিকা। যার ফলে ইরানের ট্যাঙ্কারগুলিও আর সমুদ্রপথ অতিক্রম করতে পারছে না। তারপরও পিছপা হচ্ছে না তেহরান। এবার আমেরিকা সহ বিশ্বের অন্য রাষ্ট্রের ট্যাঙ্কার ও তেলবাহী জাহাজ উদ্ধার করতে নামল ওয়াশিংটন। হরমুজ প্রণালিতে আটকে থাকা বিভিন্ন দেশের ট্যাঙ্কার উদ্ধারের কথা কিছুক্ষণ আগেই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

আরও পড়ুন: ভাইরাল চিনা বিড়ালের মৃত্যুতে ক্ষতিপূরণ ৪২ লক্ষ! ১,১০০টি পথবিড়ালকে বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি হাসপাতালের

এই বিশেষ মিশনের নাম তিনি দিয়েছেন ‘প্রজেক্ট ফ্রিডম’ (Project Freedom)। মার্কিন সেনারা হরমুজ প্রণালিতে আটকে থাকা অন্য দেশের তেলবাহী ট্যাঙ্কার উদ্ধার করবে। যদিও সেই কাজে তাদের ইরান যে বাধা দেবে না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তেহরান, মার্কিন সেনাদের কতটা সুযোগ দেবে এই কাজে তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এই ইস্যুকে কেন্দ্র করে ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে। ট্রাম্পের দাবি, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, তাঁর কাছে সাহায্য চেয়েছেন, হরমুজে আটকে থাকা জাহাজগুলি যাতে উদ্ধার করা যায়। এই বিষয়ে ট্রুথ সোশ্যাল মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘যুদ্ধে না জড়়িয়েও বেশ কিছু দেশের ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে আটক রয়েছে। সেই দেশগুলির ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই অসহায় দেশগুলির পাশে আমেরিকা দাঁড়াচ্ছে। তাদের তেলবাহী জাহাজগুলি উদ্ধার করবে। মানবতার খাতিরে এই কাজ করব আমি।’

একই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন, হরমুজ ও মধ্যপ্রাচ্যে সঙ্কট কাটানোর বিষয়ে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। তেহরানও জানিয়েছে পাকিস্তানের মাধ্যমে তাঁরা যে দাবি আমেরিকার কাছে পেশ করেছিল, তার উত্তর এসেছে। সবদিক খতিয়ে দেখছে ইরানের বিদেশমন্ত্রক।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প